বিজ্ঞাপন

প্রাথমিকের সহকারী শিক্ষকদের অনলাইনে বদলির কার্যক্রম উদ্বোধন

প্রাথমিকের সহকারী শিক্ষকদের অনলাইনে বদলির কার্যক্রম উদ্বোধন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শিক্ষকদের অনলাইনে বদলির কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনলাইনে বদলির কার্যক্রম উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

বুধবার (২৭ জুলাই) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পাইলটিং এই কার্যক্রম শুরুর পর সারা দেশে আগস্টে বদলি শুরু হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

আরও পড়নু>> প্রাথমিক শিক্ষকদের বদলি প্রক্রিয়া চালু করতে লিগ্যাল নোটিশ

মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলিকে সহজ ও হয়রানিমুক্ত করতে এবং শিক্ষকদের যাতে কোথাও ধরনা দিতে না হয় সেজন্য অনলাইনে শিক্ষক বদলির কার্যক্রম গ্রহণ করা হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এ কার্যক্রমের বাস্তবায়ন কিছুটা বিলম্ব হয়। 

গত ৩০ জুন গাজীপুরের কালিয়াকৈরে এ কার্যক্রমের পাইলটিং উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ১৫ জুলাই পর্যন্ত যেসব শিক্ষকরা বদলির আবেদন করেছেন তাদেরকে বদলির আওতায় আনা হবে।

এসএইচআর/জেডএস