• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

মাধ্যমিকে ক্লাস বাড়ল একটি, বৃহস্পতিবারও পূর্ণ ক্লাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩১ আগস্ট ২০২২, ২১:৩২
অ+
অ-
মাধ্যমিকে ক্লাস বাড়ল একটি, বৃহস্পতিবারও পূর্ণ ক্লাস

শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুই দিন করার পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ক্লাস রুটিনে পরিবর্তন এনেছে সরকার। নতুন ঘোষণা অনুযায়ী, মাধ্যমিকে বৃহস্পতিবারসহ প্রতিদিন ৭টি শ্রেণি (পিরিয়ড) কার্যক্রম পরিচালিত হবে। এতদিন ৬টি শ্রেণি কার্যক্রম পরিচালিত হতো।

বিজ্ঞাপন

বুধবার (৩১ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরীর সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন (শুক্রবার ও শনিবার) কার্যকর হয়েছে। শিক্ষার্থীদের যাতে শিক্ষণ ঘাটতি সৃষ্টি না হয় এবং শিক্ষাক্রমের বিষয়-কাঠামো অক্ষুণ্ন রেখে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচি পরিমার্জন করা হয়েছে।

পরিমার্জিত সময়সূচিতে বলা হয়, ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে প্রতিদিন ৭টি করে সপ্তাহে ৩৫টি শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে। এক শিফট বিশিষ্ট প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রমের ব্যাপ্তি হবে ৬ ঘণ্টা ১০ মিনিট এবং দুই শিফটের প্রতিষ্ঠানে ৫ ঘণ্টা ৫ মিনিট। এছাড়া দুই শিফটের প্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে সকাল ৭টায় আর বিরতিসহ শেষ হবে ৫টা ২৫মিনিটে।

বিজ্ঞাপন

একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্যও আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে পরিমার্জিত সময়সূচিতে। বলা হয়েছে, বাংলা, ইংরেজি এবং শাখা ভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ের জন্য সপ্তাহে ৫টি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের জন্য ৩টি শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে। সব মিলিয়ে সপ্তাহে ক্লাসের সংখ্যা দাঁড়াবে ২৮টি, তবে ঐচ্ছিক বিষয়সহ এ সংখ্যা হবে ৩৩টি।

এর আগে গত ২২ আগস্ট বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করে সরকার। ঘোষণা অনুযায়ী, প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এএজে/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষা মন্ত্রণালয়শিক্ষা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল : কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা

উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল : কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা

শিক্ষকদের ‘বদলি সফটওয়্যার’ পরীক্ষা, ইতিবাচক আলোচনা মন্ত্রণালয়ে

শিক্ষকদের ‘বদলি সফটওয়্যার’ পরীক্ষা, ইতিবাচক আলোচনা মন্ত্রণালয়ে