বিজ্ঞাপন

বেসরকারি শিক্ষক-কর্মচারী

হজ করতে বিশেষ ব্যবস্থায় অবসর সুবিধার টাকা পেলেন শিক্ষক-কর্মচারীরা

হজ করতে বিশেষ ব্যবস্থায় অবসর সুবিধার টাকা পেলেন শিক্ষক-কর্মচারীরা

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী যারা এখনো নিয়মতান্ত্রিক উপায়ে অবসর সুবিধার টাকা পাননি কিন্তু হজে যেতে চান, তাদের জন্য বিশেষ ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ ছাড় করেছে অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্ট। 

জানা গেছে, ৯২২ জন শিক্ষক-কর্মচারীর হজের খরচ হিসেবে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট মিলে মোট ৭১ কোটি টাকা ছাড় করেছে। এই টাকা পরে সংশ্লিষ্টদের মোট প্রাপ্য অর্থ থেকে কেটে নেওয়া হবে।

প্রতিবছরই এই নিয়মে শিক্ষক-কর্মচারীদের হজের জন্য টাকা ছাড় করে আসছে এ দুই প্রতিষ্ঠান। 

এবার অবসর সুবিধা বোর্ড ছাড় করেছে ৩২ কোটি ৩৬ লাখ ৫৩ হাজার টাকা। গত মঙ্গলবার তারা এই অর্থ ছাড় করে। তারা ৪৬৭ জনকে হজে যাওয়ার সুযোগ করে দিয়েছে। 

আর কল্যাণ ট্রাস্ট ছাড় করেছে ৩৯ কোটি ৩৭ লাখ ৩৬ হাজার ৯০১ টাকা। গত ১৭ এপ্রিল তারা অল্থ ছাড় করে। তারা মোট ৪৫৫ জনকে এ সুবিধা দিয়েছে। 

শিক্ষক-কর্মচারীরা অনলাইন ব্যাংকিং-এর মাধ্যমে এ টাকা ইতোমধ্যে পেয়ে গেছেন।

এ বিষয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব ও স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বলেন, হজ একটি ধর্মীয় গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ শেষ জীবনে হজে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। বেসরকারি শিক্ষক কর্মচারীরা তাদের সারা জীবনের সঞ্চিত কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ডের টাকা দিয়ে হজ করতে উদগ্রীব থাকেন। ওই টাকা পেতে দেরি হলে অনেকে হজে যাওয়ার শারীরিক সক্ষমতাও হারিয়ে ফেলেন। এসব দিক বিবেচনা করে কল্যাণ ট্রাস্ট বিশেষ ব্যবস্থায় হজের জন্য অর্থ ছাড় করে।

এনএম/জেএস