• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

সেসিপের গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেলেন ১৬৯ জন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৯ আগস্ট ২০২৩, ২৩:১৮
অ+
অ-
সেসিপের গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেলেন ১৬৯ জন

সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) আওতাধীন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগের প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হয়েছে। প্রাথমিকভাবে ১৬৯ জনকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৯ আগস্ট) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এনটিআরসিএ'র বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রেড ইনস্ট্রাক্টর পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে। শূন্যপদের সংখ্যা ১০ ট্রেডে মোট ২৪৭টি(এমপিও)। তার মধ্যে ট্রেড ইনস্ট্রাক্টর পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীর সংখ্যা ১৬৯ জন। এদের নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিতদের মধ্যে পুরুষ ১৩০ জন এবং নারী ৩৯ জন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কিছু পদে শূন্যপদের সংখ্যা কম কিন্তু প্রার্থী বেশি। যেমন- বিল্ডিং মেইনটেনেন্সের ট্রেডে শূন্য পদ ১১, আবেদন ৪৯, ড্রেস মেকিং ট্রেডে শূন্য পদ ১৯টি, আবেদন ৫২ ইত্যাদি। আবার কিছু পদের ক্ষেত্রে পদের চেয়ে আবেদনকারী কম। যেমন- ফুড প্রসেসিং ট্রেডে পদ ১৯টি আবেদনকারী ১১জন, আইসিটিতে পদ ৯৭ আবেদনকারী ৭৮ ইত্যাদি। প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংয়ের ৮টি শূন্যপদে কোনো আবেদন পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ট্রেড ইনস্ট্রাক্টর পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৬৯ জন প্রার্থীর ফলাফল প্রার্থী এবং প্রতিষ্ঠানকে এসএমএসের মাধ্যমে জানানো হয়েছে। পুলিশ ভেরিফিকেশনের পরে নিয়োগ সুপারিশ প্রদান করা হবে।

এনএম/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষামন্ত্রীবেসরকারি চাকরিএনটিআরসিএ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সেলস কোঅর্ডিনেটর পদে নিয়োগ দেবে ওয়ালটন

সেলস কোঅর্ডিনেটর পদে নিয়োগ দেবে ওয়ালটন

আকিজ ফ্লাওয়ারে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ম্যানেজার

আকিজ ফ্লাওয়ারে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ম্যানেজার

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে লাজ ফার্মা

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে লাজ ফার্মা

এসএসসি পাসে বিমানবন্দরে চাকরির সুযোগ

এসএসসি পাসে বিমানবন্দরে চাকরির সুযোগ