• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা ২৪ নভেম্বর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১২ অক্টোবর ২০২৩, ২১:১৬
অ+
অ-
প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা ২৪ নভেম্বর

আগামী ২৪ নভেম্বর বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।

তিনি জানান, আগামী ২৪ নভেম্বর প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

শিক্ষা ক্যাডারে পদোন্নতিজট, ছাড়াবে কি?
১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
২৮ হাজার শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল যেকোনো সময়

বিজ্ঞাপন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারও পরীক্ষা ব্যবস্থাপনায় থাকবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটের মাধ্যমে আগের নিয়োগ পরীক্ষায় কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। দ্রুত সময়ে পরীক্ষা নিয়ে নির্ভুলভাবে ফল প্রকাশ সম্ভব হয়েছিল। তাই এবারও বুয়েটের মাধ্যমে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ ধাপে আবেদনের শেষ সময় ছিল ২৪ মার্চ। দ্বিতীয় ধাপে ২৩ মার্চ ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনের শেষ সময় ছিল ১৪ এপ্রিল। তৃতীয় ধাপে গত ১৪ জুন ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। গত ৮ জুলাই পর্যন্ত এ দুই বিভাগের প্রার্থীরা আবেদন করার সুযোগ পেয়েছিলেন।

এনএম/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষক নিয়োগপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’

এসএসসি-এইচএসসি পরীক্ষা ২০২৬নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’

বিদেশি মডেলের কপি-পেস্ট নয়, বাস্তবতার ভিত্তিতেই বদলে যাবে শিক্ষাক্রম

ববি হাজ্জাজবিদেশি মডেলের কপি-পেস্ট নয়, বাস্তবতার ভিত্তিতেই বদলে যাবে শিক্ষাক্রম

পচা ডিম ও বাসি রুটির স্কুল ফিডিং, তবুও সারাদেশে সম্প্রসারণের ছক!

পচা ডিম ও বাসি রুটির স্কুল ফিডিং, তবুও সারাদেশে সম্প্রসারণের ছক!