• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মূল্যায়ন পদ্ধতিতে আসছে ‘অ্যাপ’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২ নভেম্বর ২০২৩, ১৯:২৩
অ+
অ-
ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মূল্যায়ন পদ্ধতিতে আসছে ‘অ্যাপ’

ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন কারিকুলাম চালু হয়েছে। প্রায় এক বছর এ কারিকুলাম চলার পর এবার অ্যাপসের মাধ্যমে এই সামষ্টিক মূল্যায়নের তথ্য ও পদ্ধতি সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া অ্যাপসে শিক্ষকদের সামষ্টিক মূল্যায়নের দিকনির্দেশনা দেওয়া থাকবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

সেখানে বলা হয়েছে, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য 'নৈপুণ্য' অ্যাপ ব্যবহারের গাইডলাইন সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাঠাতে হবে।

আরও পড়ুন

১৮ শিক্ষা কর্মকর্তাকে বদলি
স্কুল-কলেজ শিক্ষকদের অক্টোবর মাসের এমপিওর চেক ছাড়

বিজ্ঞাপন

আরও বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ২০২২ অনুযায়ী- ২০২৩ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে চালুকৃত মূল্যায়ন পদ্ধতিতে শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়নের তথ্য সংরক্ষণ ও স্বয়ংক্রিয়ভাবে পোর্ট কার্ড প্রস্তুতের জন্য ‘নৈপুণ্য’ নামে একটি অ্যাপ উন্নয়ন করা হয়েছে।

অ্যাপটি আগামী ৪ নভেম্বর সকাল ১০টা থেকে উন্মুক্ত করা হবে। এই নৈপুণ্য অ্যাপটির ওয়েব ভার্সন ব্যবহার সংক্রান্ত একটি গাইডলাইন বা নির্দেশনা তৈরি করা হয়েছে।

সব শিক্ষা প্রতিষ্ঠানকে আগামী ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বরে মধ্যে 'নৈপুণ্য’ অ্যাপে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

বিজ্ঞাপন

এনএম/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষামাউশি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিসিএস শিক্ষা ক্যাডারের নতুন পদ অন্তর্ভুক্তিতে তথ্য চাইল অধিদপ্তর

বিসিএস শিক্ষা ক্যাডারের নতুন পদ অন্তর্ভুক্তিতে তথ্য চাইল অধিদপ্তর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

ইভটিজিং ও র‍্যাগ ডে বিশৃঙ্খলা ঠেকাতে মাউশির কড়া নির্দেশনা

ইভটিজিং ও র‍্যাগ ডে বিশৃঙ্খলা ঠেকাতে মাউশির কড়া নির্দেশনা

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে