• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মূল্যায়নে উন্মুক্ত হলো ‘নৈপুণ্য’ অ্যাপ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৪ নভেম্বর ২০২৩, ১৮:৩৯
অ+
অ-
ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মূল্যায়নে উন্মুক্ত হলো ‘নৈপুণ্য’ অ্যাপ

উন্মুক্ত হলো নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীর পারদর্শিতা মূল্যায়ন ও রিপোর্ট কার্ড নৈপুণ্য অ্যাপ। শনিবার বিকেলে এই অ্যাপস উন্মুক্ত করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

আগামী ৮ নভেম্বর মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এ অ্যাপে ঢুকে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জানিয়েছে, এ বছর অ্যাপটিতে শুধু ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে চালু হওয়া নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন করা হবে। ২০২৪ সাল থেকে সাতটি শ্রেণিতে এ অ্যাপে মূল্যায়ন হবে।

আরও পড়ুন

নৈপুণ্য অ্যাপ ব্যবহার করবেন যেভাবে

বিজ্ঞাপন

এনসিটিবি বলছে, নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতিতে শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়নের তথ্য সংরক্ষণ ও স্বয়ংক্রিয়ভাবে রিপোর্ট কার্ড প্রস্তুতের সুবিধার্থে এটুআই-এর কারিগরি সহায়তায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ‘নৈপুণ্য’ অ্যাপ তৈরি করা হয়েছে। প্রথমে এটির ওয়েব ভার্সন চালু হয়েছে।

অ্যাপের ওয়েব ভার্সন ব্যবহার সংক্রান্ত গাইডলাইন শিক্ষপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। গাইডলাইনে উল্লেখ রয়েছে, নৈপুণ্য অ্যাপের ওয়েব ভার্সন ব্যবহার করে কীভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো লগইন, শাখা, শিফট, শিক্ষক, শিক্ষার্থী, নির্ধারিত বিষয়ের শিক্ষক নির্বাচন করবেন।

>> নৈপুণ্য অ্যাপ ব্যবহার সংক্রান্ত গাইডলাইন দেখতে ক্লিক করুন এখানে

বিজ্ঞাপন

এনএম/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষা মন্ত্রণালয়মাউশি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

বিসিএস শিক্ষা ক্যাডারের নতুন পদ অন্তর্ভুক্তিতে তথ্য চাইল অধিদপ্তর

বিসিএস শিক্ষা ক্যাডারের নতুন পদ অন্তর্ভুক্তিতে তথ্য চাইল অধিদপ্তর

প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে লটারি বাতিলের সিদ্ধান্তের পরিপত্র জারি

প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে লটারি বাতিলের সিদ্ধান্তের পরিপত্র জারি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস