• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, সর্বোচ্চ নিয়োগ স্বাস্থ্যে

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
৩০ নভেম্বর ২০২৩, ১৭:০৮
অ+
অ-
৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, সর্বোচ্চ নিয়োগ স্বাস্থ্যে

স্বাস্থ্য ক্যাডারে সর্বোচ্চ পদ রেখে ৪৬তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার ১৪০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে এক হাজার ৬৯৮টি পদ স্বাস্থ্য ক্যাডারের।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

আরও পড়ুন

বিসিএস নন-ক্যাডার পদে ৪০৫৩ জনকে নিয়োগের সুপারিশ
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত
৪৬তম বিসিএসের প্রস্তুতি নেবেন যেভাবে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩ এর জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হলো। আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত। বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা পরবর্তীতে বাড়তে পারে।

বিজ্ঞাপন

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

আরও উল্লেখ করা হয়, নতুন পদসৃষ্টি, পদবিলুপ্তি, পদোন্নতি, অবসরগ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণজনিত কারণে বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে।

বিজ্ঞপ্তি বিশ্লেষণে দেখা যায়, ক্যাডার পদ রাখা হয়েছে ৩ হাজার ১৪০টি। এর মধ্যে জেনারেল ক্যাডারে পদ রয়েছে ৪৮৯টি আর টেকনিক্যাল (প্রফেশনাল) ক্যাডারে পদ রয়েছে ২০৭৪টি। সবচেয়ে বেশি এক হাজার ৬৯৮ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। বিসিএস সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে।

বিজ্ঞপ্তি আজ ৩০ নভেম্বর প্রকাশিত হলেও এই বিসিএসের ক্ষেত্রে প্রার্থীদের বয়স গণনা হবে ‘১ নভেম্বর’ ধরে। পিএসসির নিয়োগ বিধিমালা অনুযায়ী, যে মাসে বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেই মাসের ১ তারিখ থেকে বয়স গণনা করা হবে। অর্থাৎ কারো বয়স যদি এই নভেম্বরের ১ তারিখে ৩০ বছর পূর্ণ হয়ে যায় তারাও এই বিসিএসে অংশ নিতে পারবেন। তবে ৩১ অক্টোবর যার বয়স ৩০ হয়েছে তিনি অংশ নিতে পারবেন না।

বিজ্ঞাপন

এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিসিএসবিসিএস প্রস্তুতিসরকারি চাকরিপিএসসিজনপ্রশাসন মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আসন পেতে দেরি হতে পারে, পরীক্ষার্থীদের আগেভাগেই কেন্দ্রে যাওয়ার আহ্বান

৫০তম বিসিএস লিখিত পরীক্ষাআসন পেতে দেরি হতে পারে, পরীক্ষার্থীদের আগেভাগেই কেন্দ্রে যাওয়ার আহ্বান

৯ এপ্রিল শুরু ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা, পিএসসির কড়া নির্দেশনা

৯ এপ্রিল শুরু ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা, পিএসসির কড়া নির্দেশনা

স্থগিত প্রার্থীদের বিএমডিসি সনদ দাখিলের সময়সীমা ৩১ মার্চ

৪৮তম বিসিএসস্থগিত প্রার্থীদের বিএমডিসি সনদ দাখিলের সময়সীমা ৩১ মার্চ

একাদশ বিসিএস ফোরামের নতুন নির্বাহী কমিটি

একাদশ বিসিএস ফোরামের নতুন নির্বাহী কমিটি