• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

পিটিআইগুলোকে ঢেলে সাজানোর চেষ্টা চলছে : ডিপিই ডিজি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৯ ডিসেম্বর ২০২৩, ১৭:০৪
অ+
অ-
পিটিআইগুলোকে ঢেলে সাজানোর চেষ্টা চলছে : ডিপিই ডিজি

প্রাথমিক টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটগুলোকে (পিটিআই) ঢেলে সাজানোর আপ্রাণ চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।‌

বিজ্ঞাপন

শনিবার (৯ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে পিটিআইয়ে নবনিযুক্ত পিটিআই ইন্সট্রাক্টরদের (সাধারণ) ইনডাকশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

রেজওয়ান হায়াত বলেন, পিটিআইগুলোকে ঢেলে সাজাতে মাস্টারপ্ল্যান তৈরি করা হয়েছে। নিজ উদ্যোগে চাইলেই ছোট ছোট পরিবর্তন সম্ভব৷ যে ইতিবাচক পরিবর্তন নিজের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। সবাই সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তায় আধুনিক বিশ্বের সঙ্গে এগিয়ে যাবেন।  

ডিজি বলেন,‌ প্রাথমিক শিক্ষার ব্যাপক পরিবর্তন হচ্ছে। মাল্টিমিডিয়া শ্রেণি কক্ষ, সুসজ্জিত বিদ্যালয় ও সুন্দর অ্যাকাডেমিক ভবন তৈরি হচ্ছে। আরও পরিবর্তন হবে নবনিয়োগপ্রাপ্তদের দ্বারাই। দেশের সবচেয়ে বড় শিক্ষা পরিবার প্রাথমিক শিক্ষা পরিবার, সেই পরিবারকে আজ থেকে নিজের পরিবার মনে করবেন। মনে রাখবেন, চাকরি জীবনে শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ। সেটি মেনে চলবেন। 

বিজ্ঞাপন

প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমির (নেপ) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শাহ আলম বলেন, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই পরিবর্তন হচ্ছে, হবে। চাকরি জীবনে অন্যদের কথায় কান না দিয়ে নিজের বিবেক দিয়ে চিন্তাভাবনা করে কাজ করবেন। বলবেন কম, শুনবেন বেশি৷ যেকোনো প্রশিক্ষণকে উপভোগ করতে শিখবেন। প্রতিটি সেশন মন দিয়ে করবেন।

এতে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. উত্তম কুমার দাশ ও ঢাকা পিটিআইয়ের সুপারেন্টেড মোহাম্মদ কামরুজ্জামান। 

এনএম/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

প্রাথমিক শিক্ষাপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরশিক্ষা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্কুল ভর্তিতে লটারি থেকে পরীক্ষায় ফেরত যেতে চাই

স্কুল ভর্তিতে লটারি থেকে পরীক্ষায় ফেরত যেতে চাই

বিদেশি মডেলের কপি-পেস্ট নয়, বাস্তবতার ভিত্তিতেই বদলে যাবে শিক্ষাক্রম

ববি হাজ্জাজবিদেশি মডেলের কপি-পেস্ট নয়, বাস্তবতার ভিত্তিতেই বদলে যাবে শিক্ষাক্রম

পচা ডিম ও বাসি রুটির স্কুল ফিডিং, তবুও সারাদেশে সম্প্রসারণের ছক!

পচা ডিম ও বাসি রুটির স্কুল ফিডিং, তবুও সারাদেশে সম্প্রসারণের ছক!

ভুল তথ্যে প্রাথমিকের বই বিতরণ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অধিদপ্তরের

ভুল তথ্যে প্রাথমিকের বই বিতরণ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অধিদপ্তরের