• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

একাদশ শ্রেণির টিসির আবেদন শুরু, চলবে ৭ জানুয়ারি পর্যন্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১০ ডিসেম্বর ২০২৩, ০৯:০৯
অ+
অ-
একাদশ শ্রেণির টিসির আবেদন শুরু, চলবে ৭ জানুয়ারি পর্যন্ত

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজ বা বোর্ড পরিবর্তনের আবেদন শুরু করেছে ঢাকা শিক্ষাবোর্ড। গত ৬ ডিসেম্বর থেকে শিক্ষার্থীদের কলেজ বা বোর্ড পরিবর্তনের আবেদন শুরু হয়েছে, যা চলবে আগামী ৭ জুনয়ারি পর্যন্ত। শুধু অনলাইনে কলেজ পরিবর্তনের ইটিসির আবেদন করা যাবে। আর বোর্ড পরিবর্তনের আবেদন ম্যানুয়ালি গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

ঢাকা শিক্ষা বোর্ড বিজ্ঞপ্তি দিয়ে সব তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা অনলাইনে কলেজ পরিবর্তন ও ম্যনুয়ালি বোর্ড পরিবর্তনের আবেদন করতে পারবেন। ৬ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত অনলাইনে ইটিসি ও ম্যানুয়ালি বিটিসির (বোর্ড টিসি) আবেদন করা যাবে।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীদের অনলাইনে প্রতিষ্ঠান পরিবর্তন বা ইটিসির আবেদন করতে হবে। এক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীর অধ্যয়নরত এবং টিসির মাধ্যমে কাঙ্ক্ষিত উভয় কলেজে পঠিত বিষয়গুলো একই হতে হবে।

জানা গেছে, ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) ইটিসি (eTC) অপশনে গিয়ে আবেদন করা যাবে। টিসি আবেদনের ফি ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।  বোর্ড পরিবর্তনের ছাড়পত্রের ফিও ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিষয় পরিবর্তনে ২০০ টাকা, গ্রুপ পরিবর্তনের ৮০০ টাকা ও ভর্তি বাতিলে ৬০০ টাকা ফি দিতে হবে। তবে শিফট, ভার্সন, ছবি পরিবর্তন ও চতুর্থ বিষয় বাতিলে কোনো ফি লাগবে না।

বিজ্ঞাপন

এনএম/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষাকারিগরি শিক্ষা বোর্ড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী