• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

‘পিইসি-জেএসসি পরীক্ষা’ ফেরার কথা গুজব : শিক্ষা মন্ত্রণালয়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৬ জানুয়ারি ২০২৪, ০০:৫৪
অ+
অ-
‘পিইসি-জেএসসি পরীক্ষা’ ফেরার কথা গুজব : শিক্ষা মন্ত্রণালয়

বাতিল হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা পুনরায় নেওয়া হবে বলে ছড়ানো গুজব নজরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের। ‘পিইসি ও জেএসসি পরীক্ষা’ ফেরার তথ্য গুজব জানিয়ে এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। 

বিজ্ঞাপন

সোমবার (১৫ জানুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এক তথ্য বিবরণীতে এ অনুরোধ জানিয়েছেন।

জানা গেছে, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী দায়িত্ব নেওয়ার পর নতুন কারিকুলামে প্রয়োজনে কিছু সংশোধনী আসতে পারে এমন আভাস দেন তিনি। এর পর বাতিল হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা পুনরায় নেওয়া হবে বলে গুজব জড়িয়ে পড়ে।

আরও পড়ুন

নতুন বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধির পরামর্শ শিক্ষামন্ত্রীর
শ্রুতিলেখক পেতে আবেদন করতে হবে ২০ ফেব্রুয়ারির মধ্যে

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ব্যক্তি প্রচার করছেন—প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে ফিরে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৪ সালে জেএসসি ও পিইসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এরপরই শিক্ষা মন্ত্রণালয় তথ্য বিবরণীতে জানায়, এই তথ্যটি মিথ্যা ও বানোয়াট। একইসঙ্গে এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এনএম/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষা মন্ত্রণালয়শিক্ষাপ্রাথমিক শিক্ষা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে লটারি বাতিলের সিদ্ধান্তের পরিপত্র জারি

প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে লটারি বাতিলের সিদ্ধান্তের পরিপত্র জারি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল : কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা

উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল : কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা