• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

‘বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো বৈষম্য চান না প্রধানমন্ত্রী’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৭ জানুয়ারি ২০২৪, ২১:১১
অ+
অ-
‘বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো বৈষম্য চান না প্রধানমন্ত্রী’

প্রধানমন্ত্রী দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোনো রকমের বৈষম্য চান না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

বিজ্ঞাপন

বুধবার রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাকাডেমিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো রকমের বৈষম্য থাকা উচিত নয়। সেটা প্রাইভেট হোক আর পাবলিক হোক। আমাদের দেশের প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এখন আন্তর্জাতিক চাকরির ক্ষেত্রে হোয়াইট কালার জবে যেতে পারছেন। সকলের জন্য উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

দ্বীনি শিক্ষকদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে সরকার
সরকারি কলেজ তদারকি করবে জেলার পাবলিক বিশ্ববিদ্যালয়
নতুন বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধির পরামর্শ শিক্ষামন্ত্রীর

বিজ্ঞাপন

এ সময় শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় পরিচালনায় ফ্যাকাল্টিদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে ও গুরুত্ব আরোপ করেন। এ লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পরিবর্তন করার কথা বলেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরি স্থায়ী করা এবং পেনশন দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেন।

ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া সমন্বয়ের বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা দেওয়া হয়। ইন্ডাস্ট্রি বলতে আমরা বুঝি ফিজিক্যাল ইন্ডাস্ট্রিজ, মানে কলকারখানা। আমি বলছি— ভোকেশনাল। এটার সঙ্গে অ্যাকাডেমিয়ার লিংক বড় বিষয়।

বিজ্ঞাপন

এনএম/এসকেডি 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষামন্ত্রী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’

এসএসসি-এইচএসসি পরীক্ষা ২০২৬নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ, ভর্তিতে ফিরতে পারে পরীক্ষা

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ, ভর্তিতে ফিরতে পারে পরীক্ষা