• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

নতুন কারিকুলামে পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতি আরও পর্যালোচনার আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৫ জানুয়ারি ২০২৪, ১৯:১০
অ+
অ-
নতুন কারিকুলামে পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতি আরও পর্যালোচনার আহ্বান
ফাইল ছবি

নতুন কারিকুলামে পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে আরও পর্যালোচনার জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী। সেখানে নতুন কারিকুলামে শিখন পাঠ ও ষাণ্মাসিক মূল্যায়ন নিয়ে আরও বিস্তারিত খতিয়ে দেখতে পাঠ্যপুস্তক বোর্ডকে অনুরোধ করেন তিনি। ।

শিক্ষামন্ত্রী বলেন, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে নতুন কারিকুলামের মূল্যায়ন পদ্ধতিতে ধারাবাহিক মূল্যায়ন, ষাণ্মাসিক ও বার্ষিক পরীক্ষার বিষয়ে শিক্ষাবর্ষের প্রথম মাস জানুয়ারি এবং ফেব্রুয়ারি পর্যন্ত সৃষ্টি হওয়া অভিজ্ঞতা, তথ্য ও উপাত্ত পর্যালোচনা করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্যে মূল্যায়ন সহজবোধ্য করার বিষয়ে আরও বিস্তারিত খতিয়ে দেখতে হবে।

এ সময় তিনি এ পর্যবেক্ষণের ফলাফল নীতিনির্ধারণী পর্যায়ে সুপারিশ করার জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে অনুরোধ করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাঠ্যবই নিয়ে বিতর্ক থাকলে পরিবর্তন আসতে পারে : শিক্ষামন্ত্রী
ব্র্যাক বিশ্ববিদ্যালয় ইস্যুতে যা বললেন শিক্ষামন্ত্রী

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান মো. ফরহাদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরের অধ্যাপক ড. তারিক আহসান প্রমুখ।

উল্লেখ্য, নতুন কারিকুলামে পরীক্ষা পদ্ধতি উঠিয়ে দেওয়া হয়েছে। এরপর থেকে কারিকুলাম সংস্কার করে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন করছেন অভিভাবকরা। সম্মিলিত অভিভাবক ফোরামের ব্যানারে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনার দাবি জানান তারা।

বিজ্ঞাপন

সবার দাবির পরিপ্রেক্ষিতে নতুন শিক্ষামন্ত্রী বলেছিলেন, প্রয়োজন হলে কারিকুলামের পরিবর্তন হবে। যেখানে পরিবর্তন প্রয়োজনে অবশ্যই সেখানে আসবে। শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়ে সচিবালয়ে অফিস করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এনএম/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষামন্ত্রীমহিবুল হাসান চৌধুরী নওফেল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’

এসএসসি-এইচএসসি পরীক্ষা ২০২৬নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ, ভর্তিতে ফিরতে পারে পরীক্ষা

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ, ভর্তিতে ফিরতে পারে পরীক্ষা