• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

বিশ্ববিদ্যালয়ে সুশাসন প্রতিষ্ঠায় সহযোগিতার আহ্বান ইউজিসির

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৩
অ+
অ-
বিশ্ববিদ্যালয়ে সুশাসন প্রতিষ্ঠায় সহযোগিতার আহ্বান ইউজিসির

বিশ্ববিদ্যালয়ে সুশাসন প্রতিষ্ঠায় ও চলমান বিভিন্ন সংকট নিরসনে সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ে কোনো সংকট দেখা দিলে তদারকি প্রতিষ্ঠান হিসেবে ইউজিসি সমস্যা সমাধানের চেষ্টা করে থাকে। বাস্তবতা হচ্ছে, ইউজিসি এককভাবে সব সংকটের সমাধান দিতে পারে না। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম, নিপীড়ন ও অনৈতিক কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতা প্রয়োজন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ইউজিসির ২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে অংশীজন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে কমিশনের আইএমসিটি বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূইয়া স্বাগত বক্তব্য দেন।

প্রফেসর আলমগীর বলেন, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় সংকট সমাধানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং যোগ্য ব্যক্তিকে নিয়োগ দিতে হবে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ে সক্ষমতার চেয়ে বেশি শিক্ষার্থী ভর্তি না করা, শিক্ষার্থীদের শতভাগ আবাসন নিশ্চিত করা, অছাত্রদের হলে অবস্থান নিষিদ্ধ করা, প্রকৃত ছাত্র প্রতিনিধিত্ব নিশ্চিত করা, বাইরের প্রভাব জোরালোভাবে মোকাবিলা করা, গবেষণার সংস্কৃতি গড়ে তোলা, মাস্টার প্ল্যান অনুসারে অ্যাকাডেমিক ও অবকাঠামো গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তিনি পরামর্শ দেন।

বিজ্ঞাপন

যৌন হয়রানির বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির বিরুদ্ধে অনেক সময় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় না। এ কারণে এটি বন্ধ করা সম্ভব হচ্ছে না। নির্যাতন ও হয়রানির অভিযোগ আমলে নিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ড. ফেরদৌস জামান বলেন, বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হতে বিভিন্ন সূচকে এগিয়ে গেছে। কিন্তু, উচ্চশিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জিত হয়নি। বিশ্ববিদ্যালয়ে গুণগত শিক্ষা নিশ্চিত করতে আমরা পিছিয়ে আছি। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতার ঘাটতিও রয়েছে। বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির ঘটনা ঘটেছে যেটি অপ্রত্যাশিত ও অত্যন্ত দুঃখজনক বলে তিনি জানান।

ইউজিসির উপসচিব ও নৈতিকতা কমিটির ফোকাল পয়েন্ট মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় সভায় ইউজিসি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

এনএম/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইউজিসিশিক্ষাবিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

ইউজিসির নতুন চেয়ারম্যান ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ

ইউজিসির নতুন চেয়ারম্যান ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ

শারীরিক অসুস্থতার কারণে ইউজিসি চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন

শারীরিক অসুস্থতার কারণে ইউজিসি চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে