• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

রমজানে বেসরকারি কলেজ কতদিন খোলা থাকবে জানাল মন্ত্রণালয়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১০ মার্চ ২০২৪, ০৮:৫৭
অ+
অ-
রমজানে বেসরকারি কলেজ কতদিন খোলা থাকবে জানাল মন্ত্রণালয়

প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল ও উচ্চ মাধ্যমিক কলেজের পর এবার রমজানের ১৫ দিন খোলা থাকবে বেসরকারি কলেজ।

বিজ্ঞাপন

৮ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব খোদেজা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যা আজ (রোববার) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ‌

জানা গেছে, রমজানে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলো ৩০ দিন ছুটি রেখে বার্ষিক ছুটির তালিকা প্রকাশের পর সেই তালিকা সংশোধন করা হয়। নতুন সূচি অনুযায়ী, ১০ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত ১৫ দিন সরকারি ও বেসরকারি কলেজগুলোতে ক্লাস-পরীক্ষা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা আংশিক সংশোধন করা হয়েছে। ১০ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত ১৫ দিন সরকারি ও বেসরকারি কলেজগুলোতে শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। ২৫ মার্চ থেকে কলেজগুলো বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের চাহিদা পাঠানোর নির্দেশ
রমজানে প্রাথমিক স্কুলের নতুন সময়সূচি
নতুন কারিকুলামে পরীক্ষা পদ্ধতি ফেরাতে ১৪ সদস্যের কমিটি

এর আগে রমজানের প্রথম ১৫ দিন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল এবং প্রথম দশ দিন প্রাথমিক স্কুল চালু রাখার ঘোষণা দেওয়া হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে রমজানের প্রথম ১০ দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিটে পর্যন্ত ক্লাস চলবে। জোহরের নামাজের জন্য সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী, মাদ্রাসায় ২১ মার্চ পর্যন্ত ক্লাস-পরীক্ষা চলবে। দেশের তিনটি সরকারি আলিয়া মাদ্রাসা এবং বেসরকারি এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার জন্য ২০২৪ সালের ছুটির তালিকা আংশিক সংশোধনক্রমে ৭ থেকে ২১ মার্চ পর্যন্ত ১৫ দিন শ্রেণি কার্যক্রম চালুর রাখার বিষয়ে মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করা হলো।

বিজ্ঞাপন

বছরের শুরুতে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে রমজানে ৩০ দিন ছুটি রেখে বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে ভিন্ন ভিন্ন প্রজ্ঞাপনে রমজানে সরকারি প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুল ও কলেজ খোলা রাখা সিদ্ধান্ত জানানো হয়। অন্য আদেশে এমপিওভুক্ত বেসরকারি প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুল ও কলেজ খোলা রাখার নোটিশ দেওয়া হয়। এবার সম্পূর্ণ বেসরকারি অর্থাৎ ব্যক্তি মালিকানাধীন পরিচালিত কলেজগুলোকে রমজানের ১৫ দিন খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়েছে।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে ১১ বা ১২ মার্চ পবিত্র রমজান মাস শুরু হতে পারে।

এনএম/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষাশিক্ষা মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে লটারি বাতিলের সিদ্ধান্তের পরিপত্র জারি

প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে লটারি বাতিলের সিদ্ধান্তের পরিপত্র জারি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল : কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা

উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল : কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা