• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

প্রাথমিকের শিক্ষকদের আন্তঃউপজেলা অনলাইন বদলি আবেদন শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৩০ মার্চ ২০২৪, ০৩:২৫
অ+
অ-
প্রাথমিকের শিক্ষকদের আন্তঃউপজেলা অনলাইন বদলি আবেদন শুরু

সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইনে আন্তঃউপজেলা বদলি আবেদন শুরু হচ্ছে আজ শনিবার (৩০ মার্চ)। আগামী ১ এপ্রিল পর্যন্ত সহকারী ও প্রধান শিক্ষকরা অনলাইনে এ আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তৌহিদুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ৩০ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী ও প্রধান শিক্ষকদের অন্তঃউপজেলা বা থানা (একই উপজেলা/থানার ভেতর) অনলাইন বদলি কার্যক্রম চলমান থাকবে।

বিজ্ঞপ্তিতে অনলাইন আবেদন, যাচাইসহ বিভিন্ন প্রক্রিয়া কবে, কীভাবে সম্পূর্ণ হবে তাও জানানো হয়েছে। সূচি অনুযায়ী, ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবেন শিক্ষকরা। পরদিন ২ এপ্রিল থেকে সেই আবেদন স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কর্তৃক যাচাই সম্পন্ন করতে হবে।

বিজ্ঞাপন

৩-৪ এপ্রিল পর্যন্ত সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার কর্তৃক যাচাই সম্পন্ন করা হবে। ৫-৭ এপ্রিলের মধ্যে উপজেলা বা থানা শিক্ষা অফিসার কর্তৃক যাচাই ও অগ্রায়ন সম্পন্ন করতে হবে। এরপর ৮-১৪ এপ্রিল পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক সহকারী শিক্ষকের যাচাই ও অনুমোদন এবং প্রধান শিক্ষকের যাচাই ও অগ্রায়ন সম্পন্ন হবে। ১৫-১৭ এপ্রিল বিভাগীয় উপ-পরিচালক কর্তৃক যাচাই ও অনুমোদন শেষ হবে।

অনলাইন বদলির যত শর্ত

>> শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধুমাত্র একটি বা দুটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে, তা বাতিল করার জন্য পরবর্তী সময়ে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

বিজ্ঞাপন

>> যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে ২০২৩ সালের ১০ অক্টোবর জারিকৃত সর্বশেষ ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) ২০২৩’ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে অগ্রায়ণ করবেন।

যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সঙ্গে সংযুক্ত তথ্য ও কাগজপত্রাদি যাচাই করবেন। যাচাইপূর্বক প্রেরণ পরবর্তী তা পুনঃবিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না।

>> আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই। একাধিক আবেদনকারীর ক্ষেত্রে যোগ্য আবেদনকারীকে সফটওয়্যারের স্বয়ংক্রিয় ব্যবস্থাপনায় নির্বাচিত করা হয়, বিধায় কোনো রকম হস্তক্ষেপের সুযোগ নেই।

এনএম/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

প্রাথমিক শিক্ষাশিক্ষকশিক্ষাপ্রাথমিক শিক্ষা অধিদপ্তর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্কুল ভর্তিতে লটারি থেকে পরীক্ষায় ফেরত যেতে চাই

স্কুল ভর্তিতে লটারি থেকে পরীক্ষায় ফেরত যেতে চাই

শিক্ষকদের বদলি সফটওয়্যার পরীক্ষা সোমবার, সন্তোষজনক হলে অনুমোদন

শিক্ষকদের বদলি সফটওয়্যার পরীক্ষা সোমবার, সন্তোষজনক হলে অনুমোদন

বিদেশি মডেলের কপি-পেস্ট নয়, বাস্তবতার ভিত্তিতেই বদলে যাবে শিক্ষাক্রম

ববি হাজ্জাজবিদেশি মডেলের কপি-পেস্ট নয়, বাস্তবতার ভিত্তিতেই বদলে যাবে শিক্ষাক্রম

পচা ডিম ও বাসি রুটির স্কুল ফিডিং, তবুও সারাদেশে সম্প্রসারণের ছক!

পচা ডিম ও বাসি রুটির স্কুল ফিডিং, তবুও সারাদেশে সম্প্রসারণের ছক!