• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনো সিদ্ধান্ত হয়নি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৩০ এপ্রিল ২০২৪, ২২:১৬
অ+
অ-
শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনো সিদ্ধান্ত হয়নি

‘শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হবে’ বলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসানের বরাত দিয়ে বিভিন্ন গণামাধ্যমে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

সোমবার (৩০ এপ্রিল) রাত ৯টার পর শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হবে এমন সিদ্ধান্ত হয়নি।

ফেসবুকে দেওয়া পোস্টে মন্ত্রণালয় বলছে, শিখন ঘাটতি কাটাতে শনিবার অস্থায়ীভাবে বিদ্যালয় পর্যায়ে পাঠদান অব্যাহত আছে। শুক্রবার প্রতিষ্ঠান খোলা রাখার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন

প্রয়োজনে শুক্রবারেও স্কুল খোলা রাখা হবে : শিক্ষামন্ত্রী
আপিল করবে না মন্ত্রণালয়, বৃহস্পতিবার ছুটির বিষয়ে সিদ্ধান্ত পরে
স্কুল বন্ধে হাইকোর্টের আদেশে অসন্তোষ শিক্ষামন্ত্রীর, যাবেন আপিলে

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার দুপুরের পর সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী শিখন ঘাটতি কমাতে প্রয়োজনে শুক্রবারও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হবে বলে মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের একেক অঞ্চলের তাপমাত্রা একেক রকম। এখন উত্তরপূর্বাঞ্চল ও হাওড় এলাকার তাপমাত্রা কম। তবে অতি বৃষ্টিতে কয়েকদিনের মধ্যেই সেখানে বন্যার কারণে পাঠদান বন্ধ রাখতে হবে। এ জন্য প্রয়োজনে প্রাকৃতিক বিপর্যয়সহ বিভিন্ন ছুটির কারণে লার্নিং গ্যাপ কমাতে সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবারেও ক্লাস-পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত আসতে পারে।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়ে তিনি বলেন, সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে এক ধরনের মানসিকতা তৈরি হচ্ছে। সবকিছুতেই কেন শিক্ষা মন্ত্রণালয়ের ওপর আদালতের নির্দেশনা নিয়ে আসতে হবে? সাংবিধানিকভাবে যার যা দায়িত্ব তা পালন করা বাঞ্ছনীয়। 

বিজ্ঞাপন

এনএম/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষা মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে লটারি বাতিলের সিদ্ধান্তের পরিপত্র জারি

প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে লটারি বাতিলের সিদ্ধান্তের পরিপত্র জারি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন