• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৯.৬৬%, জিপিএ-৫ পেল ১৪,২০৬ জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ মে ২০২৪, ১২:১৮
অ+
অ-
মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৯.৬৬%, জিপিএ-৫ পেল ১৪,২০৬ জন

চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৭৯ দশমিক ৬৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ২০৬ জন।

বিজ্ঞাপন

রোববার (১২ মে) সকালে গণভবনে ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এরপর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৬৬ শতাংশ। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ২০৬ জন।

আরও পড়ুন

এসএসসিতে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ
এসএসসির ফল প্রকাশ, দেখা যাচ্ছে তিনভাবে
ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর

বিজ্ঞাপন

গত ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়। এবার মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন।

এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা দিয়েছেন মোট ২ লাখ ৪২ হাজার ৩১৪ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন।

এনআই/পিএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মাদ্রাসা শিক্ষা বোর্ডশিক্ষা মন্ত্রণালয়এসএসসি ফলাফল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শিক্ষকদের বদলি সফটওয়্যার পরীক্ষা সোমবার, সন্তোষজনক হলে অনুমোদন

শিক্ষকদের বদলি সফটওয়্যার পরীক্ষা সোমবার, সন্তোষজনক হলে অনুমোদন

নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’

এসএসসি-এইচএসসি পরীক্ষা ২০২৬নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ হতে লাগবে ১৮ বছরের অভিজ্ঞতা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ হতে লাগবে ১৮ বছরের অভিজ্ঞতা

শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ : শিক্ষামন্ত্রী

শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ : শিক্ষামন্ত্রী