• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শিক্ষা প্রশাসনে শোক পালন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৩ মে ২০২৪, ০৯:৪৩
অ+
অ-
ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শিক্ষা প্রশাসনে শোক পালন

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসির মৃত্যুতে বাংলাদেশ এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ মে) দেশের শিক্ষা প্রশাসনের বিভিন্ন স্তরে শোক পালিত হচ্ছে।

বিজ্ঞাপন

এর আগে বুধবার (২২ মে) রাইসির মৃত্যুতে শোক পালনের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডসহ ২৪ দপ্তরে এই নির্দেশনা পাঠানো হয়। 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই নির্দেশনায় বলা হয়, ইরানের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং অন্যান্যদের মৃত্যুতে বৃহস্পতিবার একদিনের শোক পালন করার নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। সেই আলোকে শিক্ষাপ্রতিষ্ঠানে এ শোক পালন ও পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম পালনের জন্য নির্দেশ দেওয়া হলো।

আরও পড়ুন

শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিমে আনতে কমিটি
শেষ মুহূর্তে রাইসির হেলিকপ্টারে কী ঘটেছিল, কী বলেছিলেন পাইলট

বিজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা ২৪ দপ্তরের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর  (ব্যানবেইস) মহাপরিচালক, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক, বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক, ৯টি শিক্ষা বোর্ড-যথাক্রমে ঢাকা, কুমিল্লা, দিনাজপুর, যশোর, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রয়েছেন ।

এছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিস্টেম অ্যানালিস্ট, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্যসচিব, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্যসচিবকেও এ চিঠি দেওয়া হয়েছে।

এনএম/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষাইরানের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়

বললেন ডোনাল্ড ট্রাম্পহরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়

ইরানের প্রাণঘাতী শাহেদ ড্রোন ঠেকানো কেন কঠিন?

ইরানের প্রাণঘাতী শাহেদ ড্রোন ঠেকানো কেন কঠিন?

মুসলিম বিশ্বের কাছে ইরানের প্রশ্ন: যুদ্ধে আপনি কোন পক্ষে?

মুসলিম বিশ্বের কাছে ইরানের প্রশ্ন: যুদ্ধে আপনি কোন পক্ষে?

আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন

আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন