• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা
ঈদ-গ্রীষ্ম

শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ দিনের ছুটি শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৩ জুন ২০২৪, ১৩:৫২
অ+
অ-
শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ দিনের ছুটি শুরু

সারাদেশে আজ (১৩ জুন) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকাল মিলিয়ে মোট ২০ দিনের ছুটি ‍শুরু হয়েছে। ১৩ জুন থেকে শুরু হওয়া ছটি শেষ হবে আগামী ২ জুলাই। তবে কলেজ পর্যায়ের কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে আজও ক্লাস হয়েছে—এসব প্রতিষ্ঠানে আগামীকাল শুক্রবার (১৪ জুন) থেকে আনুষ্ঠানিক ছুটি শুরু হয়ে শেষ হবে শেষ হবে ২ জুলাই।

বিজ্ঞাপন

এছাড়া কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ১৭ দিনের ছুটি দেওয়া হয়েছে। সেসব স্কুলে আগামী ২৯ জুন পর্যন্ত ছুটি থাকবে।

এদিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা জানান, গ্রীষ্মকালীন ছুটি সাধারণত জুন মাসে হয়ে থাকে। এবার ঈদুল আজহার ছুটির সঙ্গে সমন্বয় করে দেওয়া হয়েছে। এ বছর শীত ও গরমের কারণে স্কুল অনেক দিন বন্ধ থাকায় গ্রীষ্মকালীন ছুটি কিছুটা কমিয়ে আনা হয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষ চাইলে ঈদের ছুটি এবং গ্রীষ্মকালীন ছুটি আলাদা করে দিতে পারেন।

আরও পড়ুন

ফেল থেকে পাস করা শিক্ষার্থীরা কলেজ ভর্তিতে আবেদন করতে পারবে
বিশ্ববিদ্যালয়গুলোকে র‌্যাংকিং নিয়ে কাজ করার আহ্বান ইউজিসির

বিজ্ঞাপন

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছুটির বিজ্ঞপ্তিতে দেখা যায়, স্কুল ও কলেজ উভয় শাখারই ছুটি আজ থেকে শুরু।

রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এমান হোসাইন বলেন, শিক্ষাপঞ্জি অনুযায়ী ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি দেওয়া হয়েছে। তবে সরকারিভাবে যদি ছুটির কোনো পরিবর্তন হয় সেটি সংশোধন করা হবে।

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর সৈয়দ জাফর আলী ঢাকা পোস্টকে বলেন, গ্রীষ্মকালীন ছুটি নিয়ে আমাদের ভিন্ন ভাবনা রয়েছে। তবে যেহেতু ঈদের ছুটি বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তাই আপাতত ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করে কোনো প্রতিষ্ঠান গ্রীষ্মকালীন ছুটি দিতে পারে। গ্রীষ্মকালীন ছুটি নিয়ে কোনো পরিবর্তন হলে তা পরে জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞাপন

এনএম/এমএসএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষাঈদুল আজহাঈদের ছুটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী