• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

সাময়িক বরখাস্ত শিক্ষক-কর্মচারীদের ১৮০ দিনের মধ্যে পুনর্বহাল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১২ আগস্ট ২০২৪, ১৮:১৬
অ+
অ-
সাময়িক বরখাস্ত শিক্ষক-কর্মচারীদের ১৮০ দিনের মধ্যে পুনর্বহাল

স্বীকৃত বেসরকারি স্কুলের শিক্ষক-কর্মচারীদের সাময়িক বরখাস্ত করে শুরু করা বিভাগীয় কার্যক্রম ১৮০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তা না হলে ১৮০ কার্যদিবস শেষে শিক্ষক-কর্মচারীরা স্বীয় পদে পুনর্বহাল হবেন এবং পূর্ণ বেতন ও অন্যান্য সুবিধা পাবেন বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ইতোমধ্যে বিষয়টি জানিয়ে পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সব শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানকে পাঠানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, স্কুল কলেজের যারা রাজনৈতিক বিবেচনায় হয়রানি বা শাস্তির মুখোমুখি হয়েছেন তাদের জন্য এ সুযোগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন করতে চান নতুন উপদেষ্টা
পদত্যাগ করেছেন জবি উপাচার্য সাদেকা হালিম
শিক্ষায় শীর্ষ তিন পদে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলন

বিজ্ঞাপন

গত ৮ আগস্ট তারিখে ওই পরিপত্রটি জারি করা হলেও সম্প্রতি তা প্রকাশ করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, স্বীকৃত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম ১৮০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। অন্যথায় ১৮০ কার্যদিবস শেষে ওই শিক্ষক-কর্মচারী স্বয়ংক্রিয়ভাবে স্বীয় পদে পুনর্বহাল হয়ে বিধি মোতাবেক পূর্ণ বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, সাময়িক বরখাস্তের তারিখ ও বিভাগীয় কার্যক্রম শুরুর তারিখ থেকে এ সময় গণনা করতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

এর আগে ২০২২ সালের জানুয়ারিতে প্রকাশিত এক রায়ে হাইকোর্ট শিক্ষকদের সাময়িক বরখাস্তের সময়সীমা নির্ধারণে প্রবিধান করা ও কোনো শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ কত দিনের মধ্যে নিষ্পত্তি করা হবে, সে সময়সীমাও নির্ধারণ করার তাগিদ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়কে।

বিজ্ঞাপন

এনএম/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষা মন্ত্রণালয়শিক্ষক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে লটারি বাতিলের সিদ্ধান্তের পরিপত্র জারি

প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে লটারি বাতিলের সিদ্ধান্তের পরিপত্র জারি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল : কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা

উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল : কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা