বিজ্ঞাপন

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি

২০২৫ সালে এইচএসসি পরীক্ষা তারিখ এখনও প্রকাশ করেনি শিক্ষা বোর্ড এরমধ্যে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা সময়সূচি ঘুরছে সামাজিক মাধ্যমে। বিভ্রান্তিকর এ অপতথ্যের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি সম্পর্কিত চিঠি প্রচারিত হয়েছে, যা ঢাকা শিক্ষা বোর্ড থেকে ইস্যুকৃত নয়। ২০২৬ সালৈর এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সম্পর্কে কোনো সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।

এনএম/এমএসএ