• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

সরকারি কলেজের শিক্ষকদের সম্পদের তথ্য জমা দিতে হবে মাউশিতে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৫ জানুয়ারি ২০২৫, ১৭:১১
অ+
অ-
সরকারি কলেজের শিক্ষকদের সম্পদের তথ্য জমা দিতে হবে মাউশিতে

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত সরকারি কলেজের শিক্ষকদের সম্পদ বিবরণী সরাসরি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

রোববার (৫ জানুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। চিঠিটি মাউশির মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সরকারি কলেজের শিক্ষকদের সম্পদ বিবরণী সরাসরি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) জমা দিতে হবে এবং প্রাপ্ত সম্পদ বিবরণী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক সংরক্ষণের জন্য অনুরোধ করা হলো।

আরও পড়ুন

পাঠ্যবইয়ে জুলাই বিপ্লবের বিজয়গাথা, কমেছে ভুল
৪৩তম বিসিএস : বাদ পড়াদের পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করা হচ্ছে
৪ মাস ধরে বেতন পাচ্ছেন না কারিগরির শিক্ষকরা

বিজ্ঞাপন

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়,  দেশের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে (আইনানুযায়ী সবাই কর্মচারী) প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে হবে। নির্ধারিত ছকে (ফরম) নিজ নিজ মন্ত্রণালয় বা দপ্তরে সম্পদ বিবরণী জমা দিতে হবে। এটি সব কর্মচারীর জন্যই বাধ্যতামূলক। সারা দেশে ১৫ লাখের মতো সরকারি কর্মচারী আছেন।

এনএম/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষাশিক্ষা মন্ত্রণালয়বিসিএসশিক্ষক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে লটারি বাতিলের সিদ্ধান্তের পরিপত্র জারি

প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে লটারি বাতিলের সিদ্ধান্তের পরিপত্র জারি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল : কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা

উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল : কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা