• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা
উপাচার্য ড. আমানুল্লাহ

অধিভুক্ত প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১২ জানুয়ারি ২০২৫, ০৩:৩৮
অ+
অ-
অধিভুক্ত প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব প্রতিষ্ঠানে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

বিজ্ঞাপন

শনিবার (১১ জানুয়ারি) বরিশালের উজিরপুর থানাধীন গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজের রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

উপাচার্য ড. আমানুল্লাহ বলেন, সুশাসন এবং জবাবদিহিতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বছরের শুরু থেকেই পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও সকল অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন

প্রাথমিক-মাধ্যমিকের বইয়ের পিডিএফ ডাউনলোড করবেন যেভাবে
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব মাসুদ রানা

বিজ্ঞাপন

যত্রতত্র অনার্স-মাস্টার্স খুলে শিক্ষার নামে বাণিজ্য আর করতে দেওয়া হবে না- উল্লেখ করে উপাচার্য বলেন, উচ্চশিক্ষা শেষে কোনো শিক্ষার্থীকে যাতে চাকরি খুঁজতে না হয়, সেই লক্ষ্যে সিলেবাস সংস্কারের কাজ শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। 

তিনি বলেন, সকল কলেজে ট্রেডকোর্স এবং কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের এমনভাবে তৈরি করা হবে যেন পাস করার পর তাদের আর চাকরি খুঁজতে না হয় বরং চাকরি দাতারাই নিজ দায়িত্বে তাদের খুঁজে বের করবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুঠিয়া আইডিয়াল ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা এবং সাবেক সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু, বুয়েট এর অধ্যাপক ড. সাব্বির মোস্তফা, গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ, উপাধ্যাক্ষ, সভাপতি এবং পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যরা।

বিজ্ঞাপন

এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়শিক্ষা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’