• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

কমিশন নয়, শিক্ষা উপদেষ্টা পরিষদ গঠনের চিন্তা রয়েছে : উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২২ জানুয়ারি ২০২৫, ১৮:৫৮
অ+
অ-
কমিশন নয়, শিক্ষা উপদেষ্টা পরিষদ গঠনের চিন্তা রয়েছে : উপদেষ্টা

আপাতত শিক্ষা সংস্কার কমিশন গঠনের কোনো চিন্তা-ভাবনা নেই বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বিজ্ঞাপন

তিনি বলেন, শিক্ষা কমিশনের কথা মনে পড়লেই আগের কমিশন বা নীতির ব্যর্থতার কথা মনে পড়ে যায়। তাই নতুন কমিশন গঠনের চেয়ে শিক্ষা প্রশাসনে দুর্নীতি কমাতে হবে এবং স্থিরতা আনতে হবে।

বুধবার (২২ জানুয়ারি) পরিকল্পনা কমিশনে শিক্ষা বিটের সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’র সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

প্রাথমিকের জন্য ‘আইকিউ টেস্ট’ খুবই গুরুত্বপূর্ণ : শিক্ষা উপদেষ্টা
সরকারের বিরুদ্ধে ‘অপপ্রচার’ সংক্রান্ত মাউশির সেই বিজ্ঞপ্তি বাতিল

বিজ্ঞাপন

তিনি বলেন, শিক্ষার বিভিন্ন জায়গায় বিভিন্ন কম্পোনেন্টে বহু কিছু মেরামত করতে হবে। সব কিছুর পর শেষদিকে এসে কমিশন না করে একটি শিক্ষা উপদেষ্টা পরিষদ গঠনের চিন্তা রয়েছে।  

তিনি আরও বলেন, শেষ দিকে একটা ‘শিক্ষা উপদেষ্টা পরিষদ’ হয়ত তৈরি করে দেব। তবে শিক্ষা কমিশন বললেই আগের ব্যর্থ শিক্ষা কমিশনের কথা মনে হয়।

উপদেষ্টা বলেন, শিক্ষা প্রশাসনের দুর্নীতি একদিনে সমাধান করা সম্ভব নয়। আমি মন্ত্রণালয়ে একবার বলেছি, দুর্নীতি মুক্ত করতে চাই। সেটি মন্ত্রণালয়ের সবাই শুনেছে। কিন্তু এই বার্তা শিক্ষার অধিদপ্তরগুলোতেও দিতে হবে। তারপর দুর্নীতির কোনো প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে একটি উদাহরণ তৈরি করতে হবে।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় ইরাব সভাপতি ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক সোলাইমান সালমানসহ সংগঠনটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এনএম/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষাশিক্ষা মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে লটারি বাতিলের সিদ্ধান্তের পরিপত্র জারি

প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে লটারি বাতিলের সিদ্ধান্তের পরিপত্র জারি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল : কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা

উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল : কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা