• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

মাউশির নতুন মহাপরিচালক ড. এহতেসাম উল হক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৬
অ+
অ-
মাউশির নতুন মহাপরিচালক ড. এহতেসাম উল হক

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন পটুয়াখালী সরকারি কলেজের অধ্যাপক ড. এহতেসাম উল হক। আগের ডিজি অবসরে যাওয়ার এক মাসের বেশি সময় পর এই পদে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

রোববার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাহবুব আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। যদিও তার ফাইল অনুমোদন হয় গত ৩০ জানুয়ারি।

ড. ইহতেসাম উল হক এ বি এম রেজাউল করীমের স্থলাভিষিক্ত হলেন। গত ৪ জানুয়ারি চাকরি শেষ করে অবসরে যান মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর রেজাউল করিম।

আরও পড়ুন

পঞ্চম দিনের মতো অনশনে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
জাতীয়করণের আশ্বাস, ইবতেদায়ি শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার

বিজ্ঞাপন

গত বছরের ৫ আগস্টে সরকার পরিবর্তনের পর ২১ আগস্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ভাগিনা অধ্যাপক নেহাল আহমেদ। তিনি চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ছিলেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।

এনএম/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মাউশি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইভটিজিং ও র‍্যাগ ডে বিশৃঙ্খলা ঠেকাতে মাউশির কড়া নির্দেশনা

ইভটিজিং ও র‍্যাগ ডে বিশৃঙ্খলা ঠেকাতে মাউশির কড়া নির্দেশনা

শিক্ষাপ্রতিষ্ঠানে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ নিয়ে নির্দেশ স্থগিত

শিক্ষাপ্রতিষ্ঠানে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ নিয়ে নির্দেশ স্থগিত

১৬ সরকারি কমার্শিয়াল কলেজে নতুন পদ সৃষ্টির উদ্যোগ

১৬ সরকারি কমার্শিয়াল কলেজে নতুন পদ সৃষ্টির উদ্যোগ

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবায় নতুন নির্দেশনা মাউশির

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবায় নতুন নির্দেশনা মাউশির