• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা
ইউজিসি

গবেষণা ও উদ্ভাবনে মেধাস্বত্ব সংরক্ষণে সেল প্রতিষ্ঠার উদ্যোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪২
অ+
অ-
গবেষণা ও উদ্ভাবনে মেধাস্বত্ব সংরক্ষণে সেল প্রতিষ্ঠার উদ্যোগ

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গবেষণা ও উদ্ভাবনের মেধাস্বত্ব সংরক্ষণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ লক্ষ্যে শীঘ্রই ইউজিসিতে একটি সেল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ইউজিসিতে অনুষ্ঠিত একটি কর্মশালায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব এ কথা বলেন।

কলা ও সামাজিক বিজ্ঞান গবেষণা শাখার অধীন বিজনেস স্টাডিস উপশাখায় ২০২৩-২০২৪ অর্থ বছরে প্রাপ্ত গবেষণা প্রকল্প প্রস্তাব মূল্যায়নে এ সভা আয়োজন করে কমিশনের রিসার্চ এন্ড গ্রান্টস ম্যানেজমেন্ট বিভাগ।

আরও পড়ুন

১০ বিশ্ববিদ্যালয়ের ভর্তির ‘অতিরিক্ত আয়’ ফেরত নেবে সরকার
গুচ্ছ ভর্তি বহালে ইউজিসির সুপারিশ
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মাছুমা হাবিব বলেন, জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে গবেষণা ও উদ্ভাবন সংরক্ষণের বিকল্প নেই। দেশের বিশ্ববিদ্যালয়সমূহের গবেষণার তথ্য ডিজিটাল মাধ্যমে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি জানান। এছাড়া আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি ইউজিসির সক্রিয় বিবেচনায় রয়েছে। গবেষণায় পেটেন্ট লাভে গবেষকদের বিশেষ প্রণোদনা দেওয়া হবে। এসব পদক্ষেপে দেশের বিশ্ববিদ্যালয় বিশ্ব র‌্যাংকিংয়ে এগিয়ে আসবে বলে তিনি মনে করেন।

সভায় গবেষকরা মানসম্মত গবেষণা ও প্রকাশনায় নজর দেওয়া, গবেষণায় বাজেট বরাদ্দ বৃদ্ধি করা, প্রকল্পের ডকুমেন্টেশন ব্যয় কমিয়ে আনা, জাতীয় অর্থনীতিতে প্রভাব ফেলে এমন প্রকল্পে বেশি বিনিয়োগ করা, একাডেমি ও শিল্প-প্রতিষ্ঠানের মধ্যকার সহযোগিতা জোরদার করা, মানসম্মত প্রকল্প প্রস্তাব তৈরি, যথাযথ রেফারেন্স ব্যবহার, আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশে সহায়তা প্রদান, গবেষণা পরিচালনায় সক্ষমতা বৃদ্ধি, নতুন জ্ঞান সৃজনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

সভায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য প্রফেসর ড. চৌধুরী সায়মা ফেরদৌস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রফেসর ড. মো. শহিদুল ইসলাম, প্রফেসর মো. মাকছুদুর রহমান সরকার, প্রফেসর ড. শাকিলা ইয়াসমিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আতিকুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আইরিন আক্তার, অ্যাসোসিয়েট প্রফেসর মমতাজ আক্তার ও আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শেখ রফিকুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. খায়রুল ইসলাম বিষয় সংশ্লিষ্ট সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সেমিনারে ইউজিসির রিসার্চ অ্যান্ড গ্রান্টস ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামান সভাপতিত্ব করেন। একই বিভাগের অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজের সঞ্চালনায় সেমিনারে ইউজিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএম/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইউজিসি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইউজিসির নতুন চেয়ারম্যান ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ

ইউজিসির নতুন চেয়ারম্যান ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ

শারীরিক অসুস্থতার কারণে ইউজিসি চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন

শারীরিক অসুস্থতার কারণে ইউজিসি চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন

২০ দিনের ছুটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

২০ দিনের ছুটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে ইউজিসি

গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে ইউজিসি