• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. শিক্ষা

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিতে সার্চ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ মে ২০২৫, ১৩:৫১
অ+
অ-
সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিতে সার্চ কমিটি গঠন

দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার নিয়োগে সুপারিশ তৈরির লক্ষ্যে একটি সার্চ কমিটি গঠন করেছে সরকার। 

বিজ্ঞাপন

রোববার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাসেমের সই করা এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলরের আদেশক্রমে সাধারণ, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর নিজ নিজ আইনের আলোকে উপাচার্য নিয়োগে প্রার্থীদের মধ্য থেকে উপযুক্ত তিনজনের নাম সুপারিশ করবে এই কমিটি। পরবর্তীতে ওই তালিকা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য প্রেরণ করবে সরকার।

আরও পড়ুন

মাদ্রাসা শিক্ষা বিভাগের ২৪ প্রতিষ্ঠানে নতুন মুখ
১৮ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ
দেশের ১১ সরকারি প্রাথমিক স্কুলের নাম পরিবর্তন

বিজ্ঞাপন

এতে আরও জানানো হয়েছে, সার্চ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা। সদস্য হিসেবে থাকছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আজিম।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে সার্চ কমিটি। শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় অনুবিভাগ এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

সার্চ কমিটির কার্যপরিধি

বিজ্ঞাপন

প্রজ্ঞাপন অনুযায়ী উপাচার্য নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটির কার্যপরিধির বিষয়ে বলা হয়েছে — তারা (সার্চ কমিটি) যোগ্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ, প্রাপ্ত জীবনবৃত্তান্ত পরীক্ষা করে উপযুক্ত তিনজনকে বাছাই, নির্বাচিত ব্যক্তিদের মধ্য থেকে একজনকে নিয়োগের জন্য রাষ্ট্রপতির অনুমোদন নিতে সরকারের কাছে সুপারিশ প্রেরণ করবে।

একই সঙ্গে এই সার্চ কমিটি উপাচার্যের মতোই উপ-উপাচার্য ও ট্রেজারার নিয়োগের ক্ষেত্রেও একই ধরনের দায়িত্ব পালন করবে। 

আরএইচটি/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষাশিক্ষা মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভুল তথ্যে প্রাথমিকের বই বিতরণ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অধিদপ্তরের

ভুল তথ্যে প্রাথমিকের বই বিতরণ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অধিদপ্তরের

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ হতে লাগবে ১৮ বছরের অভিজ্ঞতা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ হতে লাগবে ১৮ বছরের অভিজ্ঞতা

শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ : শিক্ষামন্ত্রী

শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ : শিক্ষামন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম