• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. শিক্ষা

বেসরকারি শিক্ষক নিয়োগে বাতিল হচ্ছে বয়সসীমা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ মে ২০২৫, ০০:২১
অ+
অ-
বেসরকারি শিক্ষক নিয়োগে বাতিল হচ্ছে বয়সসীমা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা-সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা অবশেষে নিরসনের উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে শিক্ষক নিবন্ধনপ্রাপ্ত প্রার্থীদের জন্য গণবিজ্ঞপ্তিতে বয়সসীমার আর কোনো বাধা থাকছে না। এমন সিদ্ধান্তই নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

রোববার (২৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। জানা গেছে, ‘বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা’ সংশোধনের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখন থেকে শুধু নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীর বয়স বিবেচনায় নেওয়া হবে। নিবন্ধন সনদ পাওয়ার পর প্রার্থীর বয়সসীমা অতিক্রম করলেও তিনি গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন

উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পাচ্ছে ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়
কঠিন মনস্তাত্ত্বিক ধাক্কা থেকেই আহতদের বিষপানের চেষ্টা : জুলাই ফাউন্ডেশন

বিজ্ঞাপন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, এতদিন এনটিআরসিএর (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) নিয়োগ প্রক্রিয়ায় বয়সসীমা দুইবার দেখা হতো—একবার নিবন্ধনে এবং আবার গণবিজ্ঞপ্তিতে। এটি অযৌক্তিক হওয়ায় সংশ্লিষ্ট মহলে সমালোচনা ও অসন্তোষ ছিল দীর্ঘদিন ধরে। শেষ পর্যন্ত সেটি বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে বেসরকারি শিক্ষক নিয়োগ-সংক্রান্ত বর্তমান বিধিমালায় সংশোধনের সুপারিশ করে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর আইন মন্ত্রণালয়ের মতামত গ্রহণের মাধ্যমে নতুন বিধিমালাটি প্রকাশ করা হবে বলেও জানা গেছে।

আরএইচটি/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষা মন্ত্রণালয়এনটিআরসিএ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ হতে লাগবে ১৮ বছরের অভিজ্ঞতা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ হতে লাগবে ১৮ বছরের অভিজ্ঞতা

শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ : শিক্ষামন্ত্রী

শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ : শিক্ষামন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

ম্যানেজিং কমিটির সভাপতি হতে স্নাতক পাসের বাধ্যবাধকতা থাকছে না

ম্যানেজিং কমিটির সভাপতি হতে স্নাতক পাসের বাধ্যবাধকতা থাকছে না