• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

সচিবের আশ্বাসে আন্দোলন বন্ধ করেছেন কারিগরি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ মে ২০২৫, ২০:৩৫
অ+
অ-
সচিবের আশ্বাসে আন্দোলন বন্ধ করেছেন কারিগরি শিক্ষার্থীরা

কারিগরি শিক্ষার মানোন্নয়নের দাবিতে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে নেমেছিলেন পলিটেকনিক শিক্ষার্থীরা। ৬ দফা দাবির পরিপ্রেক্ষিতে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হয় এবং অবশেষে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলামের আশ্বাসে আন্দোলন বন্ধ করে শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছেন। একইসঙ্গে ভবিষ্যতে জনদুর্ভোগ তৈরি হতে পারে এমন কর্মসূচিও আর দেওয়া হচ্ছে না বলেও জানিয়েছেন তারা। 

বিজ্ঞাপন

সোমবার (২৬ মে) বিকেলে সচিবালয়ে সচিবের সঙ্গে এক বৈঠকে শিক্ষার্থীদের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষার্থী প্রতিনিধি এবং আইডিইবি নেতারা অংশ নেন। 

এসময় সচিব বলেন, শিক্ষার্থীদের ৬ দফা দাবির আলোকে ইতোমধ্যে একটি ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি ৪ দফা বৈঠক করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে। সেই সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। আমরা শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছি। তাদের অধিকাংশ দাবিই পূরণ করা হয়েছে।

আরও পড়ুন

ধর্ম অবমাননা : ওএসডি হলেন সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিন
সরকারি পলিটেকনিকে ভর্তিতে ‘ভর্তি পরীক্ষা’ চালুর চিন্তা
প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতিতে ব্যাহত কোটির বেশি শিশুর পাঠদান

বিজ্ঞাপন

এসময় বৈঠকে উপস্থিত শিক্ষার্থী শাহজালাল আহমেদ বলেন, আমরা সচিব স্যারের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছি। আমাদের দাবি পূরণে যে আন্তরিকতা তিনি দেখিয়েছেন, তাতে আমরা আশাবাদী। এখন আমরা ক্লাসে ফিরেছি।

এই শিক্ষার্থী আরও বলেন, জনদুর্ভোগ তৈরি হতে পারে ভবিষ্যতে আমরা এমন কোনো কর্মসূচিতে যাবো না।

তবে আন্দোলন পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে নাকি সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছে এমন প্রশ্ন কৌশলে এড়িয়ে যান তিনি। 

বিজ্ঞাপন

আরএইচটি/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষাবিক্ষোভসচিবালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’