• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

প্রাথমিক বিদ্যালয়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই ২০২৫, ১৪:০২
অ+
অ-
প্রাথমিক বিদ্যালয়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণের উদ্যোগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণের উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে চলা এ সংকট উত্তরণের লক্ষ্যেই ৩৪ হাজারের বেশি প্রধান শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

জানা গেছে, বর্তমানে দেশজুড়ে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯টি। সেখানে অনুমোদিত প্রধান শিক্ষকের পদ ৬৫ হাজার ৫০২টি। তবে এসব পদে বর্তমানে কর্মরত প্রধান শিক্ষকের সংখ্যা মাত্র ৩১ হাজার ৩৯৬ জন। ফলে ৩৪ হাজার ১০৬টি পদ ফাঁকা রয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসব শূন্যপদের মধ্যে ২ হাজার ৬৪৭টি পদ সরাসরি নিয়োগযোগ্য। ১০ শতাংশ কোটা সংরক্ষণ রেখে বাকি ২ হাজার ৩৮২টি পদে সরাসরি নিয়োগের জন্য ইতোমধ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। শিগগিরই এ বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে পিএসসি।

আর বাকি ৩১ হাজার ৪৫৯টি শূন্যপদ পূরণ করা হবে পদোন্নতির মাধ্যমে। এ জন্য জাতীয়করণ করা শিক্ষকদের গ্রেডেশন সংক্রান্ত ৭৩/২০২৩ নম্বর সিভিল আপিল মামলার নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে মন্ত্রণালয়। মামলাটি নিষ্পত্তি হলে সহকারী শিক্ষকদের মধ্যে থেকে যোগ্যদের পদোন্নতির মাধ্যমে এসব পদ পূরণ করা হবে বলেও জানা গেছে। 

বিজ্ঞাপন

আরএইচটি/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়শিক্ষক নিয়োগপ্রাথমিক শিক্ষক নিয়োগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’

এসএসসি-এইচএসসি পরীক্ষা ২০২৬নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’

বিদেশি মডেলের কপি-পেস্ট নয়, বাস্তবতার ভিত্তিতেই বদলে যাবে শিক্ষাক্রম

ববি হাজ্জাজবিদেশি মডেলের কপি-পেস্ট নয়, বাস্তবতার ভিত্তিতেই বদলে যাবে শিক্ষাক্রম

পচা ডিম ও বাসি রুটির স্কুল ফিডিং, তবুও সারাদেশে সম্প্রসারণের ছক!

পচা ডিম ও বাসি রুটির স্কুল ফিডিং, তবুও সারাদেশে সম্প্রসারণের ছক!

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম