• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

১২ দিন পর আজ খুলছে মাইলস্টোন কলেজ, শুরুতেই নেই একাডেমিক কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩ আগস্ট ২০২৫, ০৭:৩০
অ+
অ-
১২ দিন পর আজ খুলছে মাইলস্টোন কলেজ, শুরুতেই নেই একাডেমিক কার্যক্রম

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে আজ রোববার (৩ আগস্ট) থেকে সীমিত পরিসরে ক্লাস কার্যক্রম শুরু হচ্ছে। তবে কোনো ধরনের পাঠদান বা একাডেমিক কার্যক্রম নয়, শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও স্বাভাবিক জীবনে ফেরানোর অংশ হিসেবেই খুলছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

ঢাকা পোস্টকে শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। তিনি বলেন, ২১ জুলাই ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার পর পুরো কলেজ ক্যাম্পাস শোক ও বেদনায় আচ্ছন্ন হয়ে পড়েছিল। এ অবস্থায় শিক্ষার্থীদের মানসিক অবস্থার উন্নয়ন ছাড়া কলেজ প্রশাসনের কাছে অন্য কোনো কিছু অগ্রাধিকার নয়।

শাহ বুলবুল বলেন, শিক্ষার্থীরা যেন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, এ জন্যই সীমিত পরিসরে ক্যাম্পাস খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা কলেজে এসে শিক্ষকদের সঙ্গে কুশলাদি বিনিময়ের সুযোগ পাবে, বন্ধুদের সঙ্গে সময় কাটাবে। মানসিক প্রশান্তি ফিরে পেতে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ।

আরও পড়ুন

রোববার (৩ আগস্ট) : কেমন থাকবে আজ দিনের আবহাওয়া
৫ আগস্ট সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র : প্রেস উইং
জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে : নাহিদ ইসলাম

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কলেজে দোয়া মাহফিলের আয়োজন অব্যাহত রয়েছে। শনিবারের মতো আজ রোববারও একই কর্মসূচি চলবে। পাশাপাশি কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর সহায়তায় একটি চিকিৎসা ক্যাম্প চালু আছে, যেখানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে।

কলেজের শিক্ষকরা শিক্ষার্থীদের পাশে থেকে কাউন্সেলিং চালিয়ে যাচ্ছেন। কেউ চাইলে ব্যক্তিগতভাবে একান্ত আলাপের সুযোগও পাচ্ছেন। শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক সমাজের পারস্পরিক সহানুভূতি ও মানবিকতা এই সংকটময় সময়ে কলেজের বড় শক্তি হয়ে উঠেছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ২১ জুলাই ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার পর মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ তিন দফায় ছুটি ঘোষণা করে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী কলেজটি ২ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল। এর মধ্যেই চালু ছিল প্রশাসনিক কার্যক্রম, আহতদের সহায়তায় গঠন করা হয় একটি কন্ট্রোল রুম।

বিজ্ঞাপন

আরএইচটি/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজধানীর খবরশিক্ষা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর

পরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

ডিএসসিসি প্রশাসকপরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ