• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

একাদশ শ্রেণিতে বিশেষ কোটায় ভর্তির সুযোগ পেলেন ৬০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৪
অ+
অ-
একাদশ শ্রেণিতে বিশেষ কোটায় ভর্তির সুযোগ পেলেন ৬০ শিক্ষার্থী

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিশেষ কোটায় ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন মোট ৬০ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রতিবন্ধী কোটায় ৫৪ জন, জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক কোটায় ২ জন এবং প্রবাসী কোটায় ৪ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. রিজাউল হকের সই করা স্মারকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রতিবন্ধী, সাংস্কৃতিক, খেলাধুলা ও প্রবাসী কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ম্যানুয়ালি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিবন্ধী কোটায় ৫৪ জন শিক্ষার্থী, জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক কোটায় ২ জন এবং প্রবাসী কোটায় ৪ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। সংশ্লিষ্ট কলেজগুলোকে এ তালিকা অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১০ (দশ) কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাদ্রাসায় ২০২৭ সালের দাখিল পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু ৫ অক্টোবর
এনটিআরসিএ পরীক্ষায় উত্তীর্ণ হতে এমসিকিউতে ৮০ নম্বর বাধ্যতামূলক

প্রসঙ্গত, এবারও একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করা হয়েছে। শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে বেছে আবেদন করতে পেরেছেন। ভর্তি ফি অঞ্চল ও কলেজভেদে এক হাজার থেকে আট হাজার পাঁচশ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী ৯৩ শতাংশ আসন উন্মুক্ত রাখা হয়েছে। মুক্তিযোদ্ধা কোটাসহ বাকি সাত শতাংশ আসন সংরক্ষিত। সমান জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে নম্বর বিবেচনায় মেধাক্রম ঠিক করা হয়েছে। নিজ কলেজে এসএসসি পাস করা শিক্ষার্থীরা অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।

বিজ্ঞাপন

আরএইচটি/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষা মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে লটারি বাতিলের সিদ্ধান্তের পরিপত্র জারি

প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে লটারি বাতিলের সিদ্ধান্তের পরিপত্র জারি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল : কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা

উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল : কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা