• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

বাড়ি ভাড়া ভাতা ৫০০ টাকা বৃদ্ধি প্রত্যাখ্যান এমপিওভুক্ত শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর ২০২৫, ১৯:৪৯
অ+
অ-
বাড়ি ভাড়া ভাতা ৫০০ টাকা বৃদ্ধি প্রত্যাখ্যান এমপিওভুক্ত শিক্ষকদের

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করেছে সরকার। তবে এই ৫০০ টাকার বৃদ্ধি ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ দাবি করে শিক্ষক সংগঠনগুলো তা প্রত্যাখ্যান করেছে। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করার দাবিতে আগামী ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে গত ৩০ সেপ্টেম্বর এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে।

অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মোছা. শরীফুন্নেসা গণমাধ্যমকে জানান, এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ১ হাজার টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে আদেশ জারি করে তা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

শিক্ষক বদলি নীতিমালা বাস্তবায়ন না হলে ২৩ অক্টোবর অবস্থান কর্মসূচির ঘোষণা
শিক্ষক নিয়োগে জটিলতা রোধে মাদ্রাসা অধিদপ্তরের কড়া হুঁশিয়ারি
প্রতিযোগিতায় টিকে থাকতে তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জন জরুরি

বিজ্ঞাপন

আদেশে আরও বলা হয়েছে, প্রশাসনিক মন্ত্রণালয়ের নির্দেশনা জারির মাধ্যমে এ ভাতা কার্যকর হবে। ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন বলেও নির্দেশে উল্লেখ করা হয়েছে।

তবে শিক্ষক সংগঠনগুলো বলছে, এ বৃদ্ধি ‘অত্যন্ত নগণ্য’। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, সরকার যে ৫০০ টাকা বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি করেছে, তা শিক্ষকদের সঙ্গে পরিহাসের শামিল। বর্তমান বাজার পরিস্থিতিতে এ অর্থে একটি পরিবারের একদিনের বাজারও হয় না। আমরা সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি এবং মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি পুনর্ব্যক্ত করছি।

দাবি আদায় না হলে ১২ অক্টোবর থেকে ঢাকায় অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচির কথাও জানান তিনি।

বিজ্ঞাপন

আরএইচটি/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষকশিক্ষাঅর্থমন্ত্রীবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

শিক্ষকদের বদলি সফটওয়্যার পরীক্ষা সোমবার, সন্তোষজনক হলে অনুমোদন

শিক্ষকদের বদলি সফটওয়্যার পরীক্ষা সোমবার, সন্তোষজনক হলে অনুমোদন

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’