• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ নিয়ে অংশীজনদের সভা ২০ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর ২০২৫, ১৬:৪৬
অ+
অ-
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ নিয়ে অংশীজনদের সভা ২০ অক্টোবর

প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ এর খসড়া অধ্যাদেশ নিয়ে অংশীজনদের মতামত নেওয়ার তারিখ নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

বুধবার (১৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকারের সই করা স্মারকে জানানো হয়েছে, আগামী ২০ অক্টোবর বিকেল ৩টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে প্রকাশিত এই স্মারকে আরও বলা হয়েছে, সভা অনুষ্ঠিত হবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে– ভবন ৬, কক্ষ নম্বর ১৮১৫-এ।

সভায় অংশ নিতে অনুরোধ করা হয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে (একজন প্রতিনিধি প্রেরণের অনুরোধসহ), ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরদের, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে, অতিরিক্ত সচিব (কলেজ ও বিশ্ববিদ্যালয়), যুগ্ম সচিব (বিশ্ববিদ্যালয় অধিশাখা–২) এবং সরকারি সাত কলেজের অধ্যক্ষদের।

বিজ্ঞাপন

এ ছাড়া ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষদের সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে।

সভায় অংশগ্রহণের জন্য পাঁচজন প্রতিনিধিসহ বিসিএস শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে, গত চলতি বছরের ২৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করে রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়৷ সাত কলেজকে নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম হিসেবে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সাতটি সরকারি কলেজ হচ্ছে– ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

বিজ্ঞাপন

আরএইচটি/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষা মন্ত্রণালয়ঢাবি অধিভুক্ত সাত কলেজবিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শিক্ষকদের বদলি সফটওয়্যার পরীক্ষা সোমবার, সন্তোষজনক হলে অনুমোদন

শিক্ষকদের বদলি সফটওয়্যার পরীক্ষা সোমবার, সন্তোষজনক হলে অনুমোদন

নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’

এসএসসি-এইচএসসি পরীক্ষা ২০২৬নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ হতে লাগবে ১৮ বছরের অভিজ্ঞতা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ হতে লাগবে ১৮ বছরের অভিজ্ঞতা

শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ : শিক্ষামন্ত্রী

শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ : শিক্ষামন্ত্রী