• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

এবার দাবি আদায়ে শহীদ মিনারে অনশনে এমপিওভুক্ত শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর ২০২৫, ১৬:০০
অ+
অ-
এবার দাবি আদায়ে শহীদ মিনারে অনশনে এমপিওভুক্ত শিক্ষকরা

দাবি আদায়ে নতুন কর্মসূচি হিসেবে আজ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। শিক্ষা উপদেষ্টার ‘অসৌজন্যমূলক আচরণ’ এর প্রতিবাদ ও দ্রুত বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির দাবিতে শুক্রবার (১৭ অক্টোবর) তারা এ কর্মসূচি পালন শুরু করছেন। 

বিজ্ঞাপন

এর আগে, সকাল ১১টা ৩৫ মিনিট থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত প্রায় ৮০০ শিক্ষক-কর্মচারী কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। শহীদ মিনার থেকে শিববাড়ি মোড় ঘুরে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে যান এবং সেখানে সকাল ১১টা ৫৫ থেকে ১২টা ১০ মিনিট পর্যন্ত সংক্ষিপ্ত সমাবেশ করেন। পরে মিছিলটি পুনরায় শহীদ মিনারে ফিরে আসে।

এসময় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, বিপন্ন, হতাশাগ্রস্ত শিক্ষকরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। এটাকে দুর্বলতা ভেবে ভুল করবেন না। ছয় লাখ শিক্ষক-কর্মচারী একত্রিত হলে ঢাকাকে অচল করে দেওয়া হবে। 

আরও পড়ুন

জুলাই সনদ স্বাক্ষরে প্রস্তুত সরকার, শুরু হতে কয়েক মিনিট দেরি হতে পারে
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্র 
জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন করা হয়েছে : আলী রীয়াজ

বিজ্ঞাপন

তিনি জানান, প্রাথমিক শিক্ষকদের চার লাখ সদস্য তাদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপিসহ অসংখ্য জনমানুষ এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন।

তিনি আরও বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের নির্বাচিত ভিপির সঙ্গে ফিলিস্তিনের পতাকা হাতে প্রতিজ্ঞা করেছি, ন্যায্য দাবি আদায় না করে শহীদ মিনার ত্যাগ করবো না।

সমাবেশ শেষে আগামীকাল দুপুর ১২টায় কালো পতাকা মিছিলের ঘোষণাও দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরএইচটি/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষকবিক্ষোভরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শিক্ষকদের বদলি সফটওয়্যার পরীক্ষা সোমবার, সন্তোষজনক হলে অনুমোদন

শিক্ষকদের বদলি সফটওয়্যার পরীক্ষা সোমবার, সন্তোষজনক হলে অনুমোদন

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ভিজিএফ’র কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

ভিজিএফ’র কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০