• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি ফি জমার সময়সীমা বাড়ল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর ২০২৫, ১৯:০৬
অ+
অ-
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি ফি জমার সময়সীমা বাড়ল

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (বাস্তবায়ন প্রক্রিয়াধীন) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সনাতন কাঠামোতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাগজপত্র ও ভর্তি ফি জমার সময়সীমা বাড়ানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীরা ১৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ কলেজে প্রয়োজনীয় কাগজপত্র ও অবশিষ্ট ফি জমা দিতে পারবেন।

বিজ্ঞাপন

রোববার (২৬ অক্টোবর) প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (বাস্তবায়ন প্রক্রিয়াধীন) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সনাতন কাঠামোতে ভর্তিকৃত শিক্ষার্থীদের কাগজপত্র ও অবশিষ্ট ফি জমা দেওয়ার সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী, পূর্বনির্ধারিত ৩০ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের পরিবর্তে শিক্ষার্থীরা এখন ১৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত নিজ নিজ কলেজে ভর্তি সংক্রান্ত কাগজপত্র ও বকেয়া ফি জমা দিতে পারবেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করে রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়। সাত কলেজকে নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম হিসেবে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সাতটি সরকারি কলেজ হচ্ছে — ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

বিজ্ঞাপন

আরএইচটি/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ ভাতার চেক হস্তান্তর

বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ ভাতার চেক হস্তান্তর