• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

চাকরিপ্রার্থী নয়, চাকরিদাতা হয়ে উঠুক তরুণরা : শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর ২০২৫, ২২:০৫
অ+
অ-
চাকরিপ্রার্থী নয়, চাকরিদাতা হয়ে উঠুক তরুণরা : শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার বলেছেন, তরুণ প্রজন্মকে শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, বরং উদ্ভাবক, উদ্যোক্তা ও নৈতিক নেতৃত্ব দিতে হবে। তরুণদের এমন দক্ষতা অর্জন করতে হবে, যাতে তারা শুধু নিজেদের দেশ নয়, সমগ্র মুসলিম উম্মাহর অগ্রযাত্রায় ভূমিকা রাখতে পারে।

বিজ্ঞাপন

রোববার (২৬ অক্টোবর) গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর ৩৭তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন তিনি। 

উপদেষ্টা বলেন, আইইউটি হচ্ছে ওআইসি কর্তৃক বাংলাদেশে প্রতিষ্ঠিত একমাত্র আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, যা দেশের জন্য গর্বের বিষয়। বাংলাদেশ সরকার সবসময় আইইউটির পাশে থাকবে এবং এর উন্নয়ন ও সাফল্যে পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে। 

আরও পড়ুন
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি ফি জমার সময়সীমা বাড়ল
‘মার্চ টু মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর’ কর্মসূচি ঘোষণা ইবতেদায়ী শিক্ষকদের
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.৩৪

বিজ্ঞাপন

তিনি বলেন, শিক্ষা কোনো ব্যয় নয়। এটি শান্তি, সমৃদ্ধি ও মানবসম্পদে বিনিয়োগ। বাংলাদেশ সরকার শিক্ষা ব্যবস্থায় সমতা, মানোন্নয়ন ও ডিজিটাল রূপান্তরকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। আমরা এমন এক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যা শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষ, সৃজনশীল ও উদ্ভাবনী নাগরিক হিসেবে তৈরি করবে।

তিনি তরুণদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, যদি সবাই চাকরির অপেক্ষা করে, তবে কর্মসংস্থান সৃষ্টি করবে কে? ওআইসি দেশগুলোর এখন প্রয়োজন চাকরিপ্রার্থী নয়, চাকরিদাতা তরুণদের।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের শিক্ষা একটি আমানত। এটি মানবকল্যাণে, নৈতিকতা ও উদ্ভাবনের পথে ব্যবহার করো। বিশ্বাস হোক তোমার দিকনির্দেশনা, জ্ঞান হোক তোমার আলো, আর সহমর্মিতা হোক তোমার শক্তি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) সহকারী মহাসচিব (বিজ্ঞান ও প্রযুক্তি) আফতাব আহমেদ খোখের, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের সাবেক অধ্যাপক প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান (সমাবর্তন বক্তা)।

এসময় ওআইসি সদস্যদেশের শিক্ষার্থী, কূটনীতিক, শিক্ষক ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

আরএইচটি/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষাঅন্তর্বর্তীকালীন সরকার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ ভাতার চেক হস্তান্তর

বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ ভাতার চেক হস্তান্তর