• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

সামুদ্রিক সম্পদ আহরণে দক্ষ জনবল তৈরিতে কাজ করবে দুই বিশ্ববিদ্যালয়

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
২৭ অক্টোবর ২০২৫, ০৭:৫৬
অ+
অ-
সামুদ্রিক সম্পদ আহরণে দক্ষ জনবল তৈরিতে কাজ করবে দুই বিশ্ববিদ্যালয়

সামুদ্রিক সম্পদ আহরণে দক্ষ জনবল তৈরিতে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়।

বিজ্ঞাপন

রোববার (২৬ অক্টোবর) বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে আয়োজিত ‘ব্লু ইকোনমি গ্রোথ ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে গেস্ট অব অনারের বক্তব্যে এসব কথা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি ল্যাব এবং বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব মেরিটাইম বিজনেস স্টাডিজের মেরিটাইম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ যৌথভাবে এ সেমিনার আয়োজন করে।

সেমিনারে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির মেরিটাইম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আক্তার হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর আমানুল্লাহ বলেন, সমুদ্র, পর্যটন ও বিমান খাতসহ বিভিন্ন প্রফেশনাল বিষয়ে শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করতে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। সারাদেশের তরুণ-তরুণীদের এসব প্রফেশনাল কোর্সের আওতায় আনতে মেরিটাইম ইউনিভার্সিটির মতো শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল ড. খন্দকার আখতার হোসেন জানান, দক্ষ জনবল তৈরিতে দেশের বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। এ লক্ষ্যে দুই বিশ্ববিদ্যালয় সমঝোতা স্মারক স্বাক্ষর করতে পারে। 

এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়শিক্ষা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ ভাতার চেক হস্তান্তর

বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ ভাতার চেক হস্তান্তর