• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

মাদ্রাসার রেজিস্ট্রেশনে বাদপড়া শিক্ষার্থীদের জন্য সময় বাড়াল বোর্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২৫, ১৬:৪৬
অ+
অ-
মাদ্রাসার রেজিস্ট্রেশনে বাদপড়া শিক্ষার্থীদের জন্য সময় বাড়াল বোর্ড

২০২৫ শিক্ষাবর্ষে ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন প্রক্রিয়া থেকে বাদপড়া শিক্ষার্থীদের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, মানবিক দিক ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৭ অক্টোবর) রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদের সই করা এক স্মারকে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত এমন শিক্ষার্থীরা যারা কোনো কারণে রেজিস্ট্রেশন প্রক্রিয়া থেকে বাদ পড়েছে, তাদের ভবিষ্যৎ ও মানবিক দিক বিবেচনায় অনলাইনে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছে। এজন্য সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিলম্ব ফি প্রদান এবং তথ্য (ইএসআইএফ) এন্ট্রির সময়সীমা বাড়ানো হয়েছে।

আরও পড়ুন
শুরুর আগেই সেশনজট, ৭ কলেজে এখনো শুরু হয়নি গত শিক্ষাবর্ষের ক্লাস!
সামুদ্রিক সম্পদ আহরণে দক্ষ জনবল তৈরিতে কাজ করবে দুই বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বিলম্ব ফিসহ অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার সময় ২৭ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এবং তথ্য এন্ট্রির শেষ তারিখ ৩০ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

বোর্ডের এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই সময়ে কেবল নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করা যাবে। আগে এন্ট্রি করা শিক্ষার্থীর কোনো তথ্য সম্পাদনা বা মুছে ফেলার সুযোগ থাকবে না। আর রেজিস্ট্রেশন ফি বা তথ্য এন্ট্রি সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য অফিসের মধ্যে প্রতিষ্ঠানের ইআইআইএনভিত্তিক সিম নম্বর দিয়ে (০১৭১৩-০৬৮৯০৯) নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

আরএইচটি/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মাদ্রাসা শিক্ষা বোর্ডশিক্ষা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ ভাতার চেক হস্তান্তর

বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ ভাতার চেক হস্তান্তর