• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

৮ম শ্রেণির রেজিস্ট্রেশন থেকে বাদ পড়াদের জন্য সময় বাড়াল মাদ্রাসা বোর্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর ২০২৫, ১৬:১৬
অ+
অ-
৮ম শ্রেণির রেজিস্ট্রেশন থেকে বাদ পড়াদের জন্য সময় বাড়াল মাদ্রাসা বোর্ড

২০২৫ সালের ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। 

বিজ্ঞাপন

বুধবার (৫ নভেম্বর) দুপুরে বোর্ডের থেকে প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন কারণে রেজিস্ট্রেশন প্রক্রিয়া থেকে বাদ পড়া শিক্ষার্থীরা যেন পরবর্তী শ্রেণিতে ভর্তি ও শিক্ষাকার্যক্রমে বিঘ্ন ছাড়াই অংশ নিতে পারে সে বিষয়টি বিবেচনা করে সময়সীমা বাড়ানো করা হয়েছে। 

আরও পড়ুন
দ্বিতীয় দফায় বাড়ল ইবতেদায়ি বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময়
মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২৮-৩১ ডিসেম্বর
বুধবার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা

বিজ্ঞাপন

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিলম্ব ফি দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে ৬ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত। এরপর ইএসআইএফ পদ্ধতিতে শিক্ষার্থীর তথ্য (তথ্য এন্ট্রি) আপলোড করার সুযোগ থাকবে ১০ নভেম্বর পর্যন্ত।

বোর্ড জানিয়েছে, এ সময় শুধু নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে৷ আগে যাদের তথ্য এন্ট্রি করা হয়েছে, তা সম্পাদনা বা মুছে ফেলার সুযোগ থাকবে না।

এছাড়া রেজিস্ট্রেশন ফি প্রদান বা তথ্য এন্ট্রি সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানে সংশ্লিষ্ট মাদ্রাসাকে তাদের ইআইআইএন ভিত্তিক সিম নম্বর দিয়ে অফিস সময়ের মধ্যে ০১৭১৩-০৬৮৯০৯ নম্বরে যোগাযোগ করতেও বলা হয়েছে।

বিজ্ঞাপন

আরএইচটি/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মাদ্রাসা শিক্ষা বোর্ডশিক্ষা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ ভাতার চেক হস্তান্তর

বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ ভাতার চেক হস্তান্তর