• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা
  2. চট্টগ্রাম

বোর্ড চ্যালেঞ্জ করে চট্টগ্রামে ফেল থেকে পাস ৩৯৩ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৫, ১২:৪৪
অ+
অ-
বোর্ড চ্যালেঞ্জ করে চট্টগ্রামে ফেল থেকে পাস ৩৯৩ শিক্ষার্থী

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার পুনর্নিরীক্ষণে ফলাফলে চট্টগ্রামে শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস হয়েছে ৩৯৩ শিক্ষার্থী। এছাড়া নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩২ শিক্ষার্থী।

বিজ্ঞাপন

রোববার (১৬ নভেম্বর) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন। 

শিক্ষা বোর্ড জানায়, এবার পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে ২৮ হাজার ৩৪১ শিক্ষার্থী। তারা মোট ১ লাখ ১০ হাজার ২২৯টি উত্তরপত্রের ফলাফল চ্যালেঞ্জ করে। এর পরিপ্রেক্ষিতে শিক্ষা বোর্ড পুনর্বিবেচনা করে ফলাফল ঘোষণা করে। 

এর আগে গত ১৬ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৫২ দশমিক ৫৭। এছাড়া জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৯৭ জন। 

বিজ্ঞাপন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম ছাড়া কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা পরীক্ষা দেন। সব মিলিয়ে এবার পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ২ হাজার ৯৭০ জন। এর মধ্যে পাস করেছিল ৫৩ হাজার ৫৬০ জন। 

এমআর/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এইচএসসি ফলাফলচট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ অনুদান প্রধানমন্ত্রীর

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ অনুদান প্রধানমন্ত্রীর

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

চট্টগ্রামে বাণিজ্যমন্ত্রীপাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি