• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

রাজস্বখাতে অস্থায়ী নিয়োগ পেলেন লালমাটিয়া মহিলা কলেজের ৬ শিক্ষক 

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৫, ১৭:৫৩
অ+
অ-
রাজস্বখাতে অস্থায়ী নিয়োগ পেলেন লালমাটিয়া মহিলা কলেজের ৬ শিক্ষক 

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন সরকারি হওয়া লালমাটিয়া মহিলা কলেজের বেসরকারি আমলের ৬ জন শিক্ষককে রাজস্বখাতে অস্থায়ীভাবে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা, ২০১৮’–এর বিধি ৫ ও ৬ অনুসারে ৩০ ডিসেম্বর ২০২১ তারিখ থেকে তাদের নিয়োগ কার্যকর ধরা হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (১৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব কাজী নূরুল ইসলাম এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন।

এতে বলা হয়েছে, আত্তীকৃত কোনো শিক্ষককে অন্য কোথাও বদলি করা যাবে না। পাশাপাশি আত্তীকরণ বিধিমালার বিধি-৭ অনুযায়ী কর্তৃপক্ষের সন্তোষজনক প্রতিবেদন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তীতে তাদের চাকরি স্থায়ী করা হবে। 

আরও পড়ুন
বোর্ড চ্যালেঞ্জ করে চট্টগ্রামে ফেল থেকে পাস ৩৯৩ শিক্ষার্থী
কারিগরি বোর্ডের খাতা পুনর্নিরীক্ষণ ফল বিকেলে : পরীক্ষা নিয়ন্ত্রক
ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ৩০৮ শিক্ষার্থী, জিপিএ–৫ পেলেন ২০১ জন

বিজ্ঞাপন

নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা হলেন- প্রাণিবিদ্যায় কানিজ ফাতেমা, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে ফরিদা ইয়াসমীন, আফসারী খানম এবং ব্যবস্থাপনায় শাহানা আফরিন লুনা, মীর ফাতেমা বেগম এবং সমাজকর্মে সম্পা দাস। 

এসব শিক্ষকদের সবার ক্ষেত্রেই আগের ‘প্রভাষক (নন–ক্যাডার)’ হিসেবে উল্লিখিত পদনাম প্রতিস্থাপিত হয়ে ‘সহকারী অধ্যাপক (নন–ক্যাডার)’ পদে আত্তীকরণ করা হয়েছে।

আরএইচটি/এমএসএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষাশিক্ষা মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শিক্ষকদের বদলি সফটওয়্যার পরীক্ষা সোমবার, সন্তোষজনক হলে অনুমোদন

শিক্ষকদের বদলি সফটওয়্যার পরীক্ষা সোমবার, সন্তোষজনক হলে অনুমোদন

নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’

এসএসসি-এইচএসসি পরীক্ষা ২০২৬নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’