• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

বৃত্তির নামে প্রতারণা : ভুয়া কল-মেসেজ নিয়ে শিক্ষা অধিদপ্তরের সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর ২০২৫, ২০:২৮
অ+
অ-
বৃত্তির নামে প্রতারণা : ভুয়া কল-মেসেজ নিয়ে শিক্ষা অধিদপ্তরের সতর্কতা

এসএসসিসহ বিভিন্ন পরীক্ষার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কাছে ভুয়া কল ও মেসেজ পাঠিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি প্রতারক চক্র। এমন অভিযোগের পর শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের সতর্ক থাকতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে প্রতিষ্ঠানটি।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. খালিদ হোসেনের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন প্রতারক চক্র প্রতিষ্ঠানটির লোগো ব্যবহার করে এসএসসিসহ অন্যান্য পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর অভিভাবকদের ফোন দিচ্ছে। এসব চক্র নিজেদের পরিচয় গোপন রেখে বিভিন্ন মোবাইল নম্বর থেকে যোগাযোগ করে বৃত্তির টাকা প্রদানের কথা বলে আর্থিক তথ্য আদায় করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে অনেক শিক্ষার্থী ও অভিভাবক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ পরিস্থিতিতে প্রতারণা রোধে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের সব পর্যায়ের দায়িত্বশীলদের অধিক সতর্ক থাকার নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়েছে, বৃত্তির টাকার বিষয়ে কোনো কর্মকর্তা–কর্মচারীর পক্ষ থেকে ব্যক্তিগত নম্বরে যোগাযোগ করা হয় না। তাই অপরিচিত নম্বর থেকে ফোন পেলে কোনো আর্থিক তথ্য বা ব্যক্তিগত তথ্য না দেওয়ার অনুরোধও জানানো হয়েছে।

আরএইচটি/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মাউশিশিক্ষা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইভটিজিং ও র‍্যাগ ডে বিশৃঙ্খলা ঠেকাতে মাউশির কড়া নির্দেশনা

ইভটিজিং ও র‍্যাগ ডে বিশৃঙ্খলা ঠেকাতে মাউশির কড়া নির্দেশনা

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী