• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

মাধ্যমিকে ৫ দিনে সাড়ে ৩ লাখ আবেদন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর ২০২৫, ২০:৪৯
অ+
অ-
মাধ্যমিকে ৫ দিনে সাড়ে ৩ লাখ আবেদন

সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন চলছে। গত ২১ নভেম্বর শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত।

বিজ্ঞাপন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার তথ্য অনুযায়ী, পাঁচ দিনে অর্থাৎ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল পর্যন্ত ৩ লাখ ৫৯ হাজার শিক্ষার্থী অনলাইনে আবেদন করেছে। আবেদনকারীরা মোট ৫ লাখ ৫৬ হাজার পছন্দক্রম দিয়েছেন, যেখানে একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি স্কুল বেছে নিতে পারে। আর প্রতিটি আবেদনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

মাউশির তথ্যমতে, ২০২৬ শিক্ষাবর্ষে চার হাজার ৪৮টি সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি করা হবে। এর মধ্যে সরকারি স্কুল ৬৮৮টি এবং বেসরকারি স্কুল তিন হাজার ৩৬০টি। সব মিলিয়ে শূন্য আসন রয়েছে মোট ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি। এর মধ্যে সরকারি স্কুলে শূন্য আসন এক লাখ ২১ হাজার ৩০টি এবং বেসরকারি স্কুলে ১০ লাখ ৭২ হাজার ২৫১টি।

আরও পড়ুন
ভূমিকম্পে ঝুঁকি এড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা
বৃত্তির নামে প্রতারণা : ভুয়া কল-মেসেজ নিয়ে শিক্ষা অধিদপ্তরের সতর্কতা

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যায়, সরকারি স্কুলের এক লাখ ২১ হাজার ৩০টি আসনের বিপরীতে আবেদন করেছে দুই লাখ ৬০ হাজার ২৪৪ শিক্ষার্থী। তারা পছন্দক্রম দিয়েছে তিন লাখ ৭৫ হাজার ৭২৮টি। অন্যদিকে তিন হাজার ৩৬০টি বেসরকারি স্কুলের ১০ লাখ ৭২ হাজার ২৫১টি আসনের বিপরীতে আবেদন করেছে ৯৮ হাজার ৭৬২ জন শিক্ষার্থী। তারা মোট এক লাখ ৮০ হাজার ৮৬২টি পছন্দক্রম দিয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক বিভাগের পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, আবেদন করার জন্য আরও ১০ দিন সময় রয়েছে। ফলে আবেদন সংখ্যা আরও বাড়বে। আবেদন শেষে লটারি অনুষ্ঠিত হবে এবং স্বয়ংক্রিয় পদ্ধতিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

আরএইচটি/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মাউশিশিক্ষা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইভটিজিং ও র‍্যাগ ডে বিশৃঙ্খলা ঠেকাতে মাউশির কড়া নির্দেশনা

ইভটিজিং ও র‍্যাগ ডে বিশৃঙ্খলা ঠেকাতে মাউশির কড়া নির্দেশনা

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী