• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

উত্তরা ইউনিভার্সিটিতে ‘ভাইস-চ্যান্সেলর’স অনার–২০২৪ সম্মাননা

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
২৬ নভেম্বর ২০২৫, ১২:২১
অ+
অ-
উত্তরা ইউনিভার্সিটিতে ‘ভাইস-চ্যান্সেলর’স অনার–২০২৪ সম্মাননা

উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ‘ভাইস-চ্যান্সেলর’স অনার–২০২৪ সম্মাননা অনুষ্ঠান। ২০২৪ সালের স্প্রিং, সামার ও ফল-এই তিন সেমিস্টারে বিভিন্ন বিভাগের সর্বোচ্চ জিপিএ প্রাপ্ত এবং মেধা তালিকায় শীর্ষস্থান অর্জনকারী শিক্ষার্থীদের এই সম্মাননা পেয়েছেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সফল শিক্ষার্থীদের হাতে সনদ ও সম্মাননা তুলে দেন। সেই সঙ্গে ভবিষ্যতেও তারা যেন এই সাফল্য ধরে রাখতে পারে সেজন্য উৎসাহ ও অনুপ্রেরণা দেন। 

এ সময় তিনি ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের উদ্দেশে বলেন, উত্তরা ইউনিভার্সিটি তার ছাত্রছাত্রীদের পাশে সবসময় ছিল, থাকবে। এমনকি তোমরা পাস করে যাওয়ার পরও আমাদের সঙ্গে তোমাদের যে আন্তরিকতার সম্পর্ক সেটা থেকে যাবে। আমি চাই তোমরা আমাদের মুখ উজ্জল করো, তোমাদের কারণে তোমাদের বিশ্ববিদ্যালয় পরিচিতি পাক। তোমরা যেন সারা পৃথিবীর সামনে দেশের সুনাম, আমাদের সুনাম রক্ষা করতে পারো।

কৃতি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার, কোষাধ্যক্ষ, উপদেষ্টা, কন্ট্রোলার অব এক্সামিনেশনস, ডিন, অ্যাসোসিয়েট ডিন, চেয়ারপার্সন, বিভিন্ন একাডেমিক প্রোগ্রামের পরিচালক, পরিচালক (সিআরটি), পরিচালক (আইকিউএসি), প্রক্টর, পরিচালক (আইটি), পরিচালক (ওএসএ) সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তারা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ, অধ্যবসায় এবং নিয়মিত অগ্রগতির প্রশংসা করেন এবং এই সম্মাননা শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করবে বলে অভিমত ব্যক্ত করেন তারা।

উত্তরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাদের এই নিয়মিত আয়োজনের মধ্য দিয়ে তাদের শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য শুভকামনা জানায় এবং ভবিষ্যতে আরও বহু শিক্ষার্থীকে এই সম্মাননায় ভূষিত করার প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শারীরিক অসুস্থতার কারণে ইউজিসি চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন

শারীরিক অসুস্থতার কারণে ইউজিসি চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন

১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

ইভটিজিং ও র‍্যাগ ডে বিশৃঙ্খলা ঠেকাতে মাউশির কড়া নির্দেশনা

ইভটিজিং ও র‍্যাগ ডে বিশৃঙ্খলা ঠেকাতে মাউশির কড়া নির্দেশনা

৯ এপ্রিল শুরু ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা, পিএসসির কড়া নির্দেশনা

৯ এপ্রিল শুরু ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা, পিএসসির কড়া নির্দেশনা