• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. শিক্ষা

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১০ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৭ ডিসেম্বর ২০২৫, ১৯:২৯
অ+
অ-
গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১০ ডিসেম্বর

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সূচি ও আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে জানানো হয়েছে, আগামী ১০ ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে।

বিজ্ঞাপন

রোববার (৭ নভেম্বর) প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে এ বছরের ভর্তি–পরিকল্পনা, যোগ্যতা, পরীক্ষা–তারিখসহ সব গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি পরীক্ষা মোট তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে। এরমধ্যে ইউনিট এ (বিজ্ঞান), ইউনিট বি (মানবিক) এবং ইউনিট সি (ব্যবসায় শিক্ষা)। ২০২১, ২০২২ ও ২০২৩ সালের এসএসসি/সমমান এবং ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। এ বছরের গুচ্ছের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১০ ডিসেম্বর থেকে, যা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছরের মার্চ ও এপ্রিল মাসে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে ‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা) ২৭ মার্চ, ২০২৬, ‘বি’ ইউনিট (মানবিক) ৩ এপ্রিল, ২০২৬, ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ১০ এপ্রিল, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। 

বিজ্ঞাপন

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত, এবার ১৯টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তিতে অংশ নেবে। বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে — ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

আরএইচটি/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ ভাতার চেক হস্তান্তর

বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ ভাতার চেক হস্তান্তর

ভুল তথ্যে প্রাথমিকের বই বিতরণ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অধিদপ্তরের

ভুল তথ্যে প্রাথমিকের বই বিতরণ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অধিদপ্তরের