• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা
কারিগরি শিক্ষা বোর্ড

৫ জেলার ইংরেজি বানানে সংশোধিত রূপ ব্যবহারের তাগিদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৭
অ+
অ-
৫ জেলার ইংরেজি বানানে সংশোধিত রূপ ব্যবহারের তাগিদ

সরকারি সিদ্ধান্ত থাকা সত্ত্বেও এখনো বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের চিঠিপত্র ও নথিতে ৫টি জেলার নামের পুরোনো ইংরেজি বানান ব্যবহার করা হচ্ছে। এ অবস্থায় চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর ও বগুড়া জেলার নামের বাংলা উচ্চারণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সংশোধিত ইংরেজি বানান যথাযথভাবে অনুসরণ করতে তাগিদ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

বিজ্ঞাপন

সম্প্রতি বোর্ডের পরিদর্শক প্রকৌশলী বি. এম. আমিনুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর ও বগুড়া এই পাঁচটি জেলার ইংরেজি বানান বাংলা উচ্চারণ অনুযায়ী সংশোধন করা হয়েছে। তবে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান থেকে পাঠানো চিঠিপত্র ও নথিতে এখনো পুরোনো বানান ব্যবহৃত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম জেলার ইংরেজি বানান ‘Chittagong’-এর পরিবর্তে ‘Chattogram’, কুমিল্লা জেলার ‘Comilla’-এর পরিবর্তে ‘Cumilla’, বরিশাল জেলার ‘Barisal’-এর পরিবর্তে ‘Barishal’, যশোর জেলার ‘Jessore’-এর পরিবর্তে ‘Jashore’ এবং বগুড়া জেলার ‘Bogra’-এর পরিবর্তে ‘Bogura’ ব্যবহার করতে হবে।

বিজ্ঞাপন

এমন অবস্থায় সবাইকে আগের ইংরেজি বানান পরিহার করে সংশোধিত বানান যথাযথভাবে অনুসরণের জন্য পুনরায় অনুরোধ জানানো হয়েছে।

আরএইচটি/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কারিগরি শিক্ষা বোর্ডশিক্ষা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ ভাতার চেক হস্তান্তর

বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ ভাতার চেক হস্তান্তর