• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

অধ্যাদেশ চূড়ান্ত, পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ জানুয়ারি ২০২৬, ১৮:৪৪
অ+
অ-
অধ্যাদেশ চূড়ান্ত, পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সব প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে।

বিজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত করার আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগকে একাধিক গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করতে হয়েছে। এর মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মতামত সংগ্রহ, ওয়েবসাইটে প্রকাশের মাধ্যমে সর্বসাধারণের মতামত গ্রহণ, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন এবং বিশেষজ্ঞদের অভিমত গ্রহণ উল্লেখযোগ্য।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করার ক্ষেত্রে সবার যৌক্তিক প্রত্যাশার প্রতিফলন ঘটানো এবং উত্থাপিত উদ্বেগগুলো বিবেচনায় নেওয়ার বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার উপযোগী কাঠামো নির্ধারণ করাই ছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মূল লক্ষ্য।

বিজ্ঞাপন

আরও পড়ুন
সোমবার সায়েন্সল্যাবে গণজমায়েতের ঘোষণা শিক্ষার্থীদের
সংহতি প্রকাশ-দ্রুত অধ্যাদেশ জারির দাবি ছাত্রশিবিরের
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ নিয়ে যা জানালো শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় জানায়, সবার ধৈর্যশীল সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার কারণেই এই জটিল প্রক্রিয়াটি চূড়ান্ত পর্যায়ে আনা সম্ভব হয়েছে। এ সময়কালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ নিয়মিতভাবে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ধারাবাহিক অগ্রগতির তথ্য সর্বসাধারণকে অবহিত করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টেকসই ও বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে মৌলিক ও অবকাঠামোগত সংস্কার ধাপে ধাপে এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা অত্যন্ত জরুরি। যেকোনো পর্যায়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে পুরো উদ্যোগটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

বিজ্ঞাপন

এই প্রেক্ষাপটে অধ্যাদেশটি বর্তমানে সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায় থাকায় জনদুর্ভোগ সৃষ্টি হয় বা স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়– এমন কোনো কর্মসূচি বা কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আবেগপ্রসূত বা অস্থিতিশীল পরিস্থিতি দীর্ঘদিনের এই অর্জন ও শ্রমকে নস্যাৎ করে দিতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

আরএইচটি/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষামন্ত্রিপরিষদ বিভাগশিক্ষা মন্ত্রণালয়মাউশিঢাবি অধিভুক্ত সাত কলেজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী