বিজ্ঞাপন

এনটিআরসিএর ৭ম বিশেষ নিয়োগ সুপারিশের ফল প্রকাশ

এনটিআরসিএর ৭ম বিশেষ নিয়োগ সুপারিশের ফল প্রকাশ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে সপ্তম বিশেষ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। 

বুধবার (২৮ জানুয়ারি) এনটিআরসিএর পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মেধাক্রম ও প্রার্থীদের পছন্দক্রমের ভিত্তিতে এমপিওভুক্ত শূন্য পদে প্রাথমিকভাবে এই নিয়োগ সুপারিশ করা হয়েছে।

এনটিআরসিএ জানিয়েছে, গত ৪ জানুয়ারি প্রকাশিত বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রম ও প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী প্রথম প্রবেশ পর্যায়ে (এন্ট্রি লেভেল) শিক্ষক নিয়োগের এই সুপারিশ করা হয়েছে।

প্রার্থীরা এনটিআরসিএর নির্ধারিত ওয়েবসাইট এবং টেলিটকের বিশেষ সেবা বক্স (http://ngi.teletalk.com.bd) থেকে ফলাফল জানতে পারবেন।

নির্বাচিত প্রার্থীরা নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করার মাধ্যমে ফল দেখতে পাবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রার্থীরা ছাড়াও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা তাদের প্রতিষ্ঠানের জন্য নির্বাচিত প্রার্থীদের তথ্য দেখতে পারবেন। এ ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানদের নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নির্ধারিত লিংকে লগইন করতে হবে।

আরএইচটি/বিআরইউ